শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল
প্রথম পাতা » অপরাধ » শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল

---সিলেট জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.২১মি.) সিলেটের বড়লেখায় ভুমিখেকো চক্র এবার স্কয়ার গ্রুপের মালিকানাধীন শাহবাজপুর চা বাগানের ভূমি জবরদখল করে বাঁশের বেড়া দিয়ে খুপরি ঘর নির্মাণ করছে। বাগানের ভূমি জবরদখল করে খুপরি ঘর নির্মাণে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আদিবাসী খাসিয়াদের ঢাল হিসেবে সামনে রেখে পরোক্ষভাবে ভূমি দখল ও এ কাজে সহযোগিতা করছে নেপথ্যে থাকা ওই ভূমিখেকো চক্রটি। চা বাগানের অভ্যন্তরে দুর্গম এলাকায় অন্তত অর্ধশত খুপরি ঘর নির্মাণ করে দেশীয় অস্ত্রসস্ত্র সহ রাতভর পাহারা দেয়ায় ভয়ে কাজে যেতে পারছে না নিয়মিত শ্রমিকরা।

এ নিয়ে ভূমিখেকো চক্র ও বাগানপক্ষের মধ্যে যে কোনো সময় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এলাকার শান্তি- শৃংখলা বজায় রাখতে গত ৩ অক্টোবর উপজেলা প্রশাসন সমঝোতা বৈঠক করে বিরোধপুর্ণ ভূমিতে উভয় পক্ষকে না যাওয়ার নির্দেশ দিয়েছে। উপজেলা প্রশাসনের এ নিষেধাজ্ঞাকে বুড়িআঙ্গুল দেখিয়ে গত সোমবার রাতেও আরও কয়েকটি খুপরি ঘর নির্মান করেছে ভূমিখেকোচক্রটি।
জানাযায়, স্কয়ার গ্রুপের মালিকানাধীন অর্গানিক চা উৎপাদনকারী ও রপ্তানি মুখী শাহবাপুর চা বাগানের চা সেকশনের একটি টিলায় ছোটো ছোটো একাধিক খুপরি ঘর নির্মান করে একটি প্রভাবশালী ভুমিখেকো চক্র। খাসিয়া সম্প্রদায়ের লোকজনকে দখল পাহারার অস্ত্র-রসদ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করছে নেপথ্যে থাকা ভূমিখেকো চক্রটি। বাগানের লিজকৃত ১নং খতিয়ানের ১৪৮, ৫১৭, ৫২০ ও ৭০১ দাগের সাড়ে ৪০০ একর ভূমির ওপর গত ২৮ সেপ্টেম্বর রাতের আঁধারে স্থানীয় একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জবরদখল করে অবৈধ ঘরসহ স্থাপনা নির্মাণ করছে।

দখলকারী সন্ত্রাসীরা ইতোপূর্বে বাগান এলাকায় একাধিক হত্যাকান্ড- ঘটিয়েছে। জবর দখলের ঘটনায় বাগানপক্ষ ও ভূমিখেকো চক্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকা বাসী। বাগানের শ্রমিক নিরঞ্জন কর্মকার, বাবুল বাউরি, লক্ষীন্দর ব্যানার্জি, মেঘনাথ নায়েক প্রমুখ অভিযোগ করেন, খাসিয়ারা বাগানের দখলীয় পিচলাটিলা নামক এলাকার ভূমি জবরদখল করে ২৫টি অবৈধ ঘর নির্মাণ করে। তাদের হুমকি-ধামকিতে সপ্তাহ ধরে শ্রমিকরা কয়েকটি টিলায় চা পাতা তুলতে যাওয়ার সাহস পাচ্ছে না। চা বাগানের মহা ব্যবস্থাপক আলী আহমেদ জানান, ১১ বছর আগে নির্মিত চা বাগানের সীমানা পিলার, নেট উপড়িয়ে এবং ১০-১২ হাজার চা গাছ কেটে প্রভাব শালীদের ছত্রচ্ছায়ায় স্থানীয় সন্ত্রাসী বটল মিয়া, মাসুক মিয়া, মেলেট খাসিয়া, কার্লিম, কবিনেল, দিরীমদের খাসিয়া, লোকাস বাহাদুর প্রমুখ পিচলাটিলার অন্তত সাড়ে ৪০০ একর ভূমি জবর দখলে নিয়ে ২৫টি খুপরি ঘর তৈরি করে রাতে সেখানে পাহারা দিচ্ছে।

এলাকাবাসী অনেকে ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকৃতপক্ষে খাসিয়াদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। একসময় তারাই খাসিয়াদের উচ্ছেদ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ওই ভূমিটি। গত ৩০ সেপ্টেম্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খাসিয়াদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও নেপথ্যের চক্রটি তা মানেনি। থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান জানান, পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন জানান, বাগানের লিজকৃত ভূমি খাসিয়ারা দখলে রাখতে পারবে না। বাগানের লিজকৃত ভূমি প্রকৃত মালিকই পাবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)