শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » দিনাজপুর » মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) দিনাজপুরের পার্বতীপুর পৌরসভাধীন বাবুপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফা ৭ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি …..রাজিউন)৷
তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন৷ ৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তোফার রাষ্ট্রীয় মর্যাদার পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাযা’র নামাজ শেষে তাকে পার্বতীপুর রেলওয়ে পাওয়ারহাউজ কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হয়৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে , ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে যান৷ তিনি বাংলাদেশ রেলওয়েতে অবসরপ্রাপ্ত পে-ক্লার্ক ও রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন৷
মরহুমের জানাযার নামাজে উপস্থতিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা সভঅপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা ভাইচ চেয়ারম্যান (মহিলা) লতিফা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের পৌর সভাপতি ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মন্জুরুল হক মন্জু, রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি আ: গফুর, সাধারণ সম্পাদক আবু হাতেম আলী, মানবকথা ডট কম এর সম্পাদক ডা:মো: রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক খতিবর রহমান, সহকারী শিক, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন