শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১ম স্ত্রীর অনুমতি ছাড়া বহু বিবাহের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১ম স্ত্রীর অনুমতি ছাড়া বহু বিবাহের অভিযোগ
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ১ম স্ত্রীর অনুমতি ছাড়া বহু বিবাহের অভিযোগ

---বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মৌলভীরগাঁও গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান’র বিরুদ্ধে ‘১ম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা ও অতঃপর তৃতীয় বিয়ে করার পায়তারা’র অভিযোগ পাওয়া গেছে৷ প্রবাসীর ১ম স্ত্রী (চাচাত বোন) যুক্তরাজ্য প্রবাসী ৩ সন্তানের জননী আনোয়ারা বিবি স্থানীয় সাংবাদিকদের কাছে সেলফোনের মাধ্যমে এ অভিযোগ করেছেন৷

জানা গেছে, বর-কনে চাচাত ভাই-বোন হওয়ায় ১৯৯৬ সালে পারিবারিকভাবে ‘সাজ্জাদুর-আনোয়ারা’র বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ বিয়ের পর আনোয়ারা স্বামীকে যুক্তরাজ্যে নিয়ে যান৷ একে একে তাদের দাম্পত্য জীবনে আসে ৩টি পুত্র সন্তান৷ দীর্ঘদিনের দাম্পত্য জীবনে হঠাত্‍ করে দ্বন্দের সৃষ্টি হয়৷ প্রায় ২ বছর পূর্বে সাজ্জাদুর দেশে আসেন৷ দেশে আসার পর প্রায় সাড়ে ৪ লাখ টাকা যৌতুক নিয়ে তিনি (সাজ্জাদুর) দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের জয়তেরা বিবিকে ২য় বিয়ে করেন৷ ২য় বিয়ের মাস খানের পর সাজ্জাদুর আবার যুক্তরাজ্যে চলে যান৷ সাজ্জাদুর যুক্তরাজ্য যাওয়ার পর থেকে তার ২য় স্ত্রী জয়তেরার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ উঠে৷ ফলে তাদের (সাজ্জাদুর-জয়তেরা) দাম্পত্য জীবনে বাড়ে দূরত্ব৷ এরিই প্রেক্ষিতে সম্প্রতি সময়ে প্রবাসী সাজ্জাদুর দেশে আসার পর তার ২য় বিবাহটিতে বিচ্ছেদ ঘটে৷ দৌলতপুর ইউপি অফিসে গত ৩ অক্টোবর উভয় পক্ষের লোকজনের আলাপ-আলোচনা সাপেক্ষে আপোষ-মিমাংশার মাধ্যমে প্রবাসীর ২য় বিয়ের তালাকনামা সম্পন্ন করা হয়৷ এজন্য প্রবাসী সাজ্জাদুর রহমান তার ২য় স্ত্রীকে ‘কাবিন ও যৌতুক নেওয়া সাড়ে ৪ লাখ টাকা’সহ মোট সাড়ে ৮ লাখ টাকা পরিশোধ করেছেন৷ এতেও প্রবাসী সাজ্জাদুর থেমে না গিয়ে ঢাকার কোন এক এলাকার বাসিন্দা ‘মম’ নামের কারও সাথে ৩য় বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ তবে তার ২য় ও ৩য় (চলমান) বিয়েতে প্রবাসীর ১ম স্ত্রীর কোন অনুমতি নেই বলে জানা গেছে৷
এব্যাপারে প্রবাসী সাজ্জাদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্ঠা তাকে পাওয়া যায়নি৷ এরপর প্রবাসীর ছোট ভাই মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেক পূর্বেই সাজ্জাদুর বাংলাদেশের নিয়মে আনোয়ারা বিবিকে তালাক দিয়েছেন৷ অতএব ২য় বিয়েতে ১ম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই৷ প্রবাসী সাজ্জাদুর রহমান দেশে অবস্থানকালে সেলফোন (মোবাইল) ব্যবহার করেন না৷ তাছাড়া গত কয়েক দিন ধরে একটি কাজে প্রবাসী সাজ্জাদুর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন৷
তালাকের কোন নোটিশ পাননি এবং তালাকের কোন নোটিশেও স্বাক্ষর করেননি দাবি করে প্রবাসীর ১ম স্ত্রী আনোয়ারা বিবি বলেন, তালাক না হওয়ার কারণে সাজ্জাদুর রহমান এখনও আমার স্বামী৷ আর তিনি (সাজ্জাদুর) ১ম স্ত্রী হিসেবে আমার অনুমতি না নিয়েই ‘সাড়ে ৪ লাখ টাকা যৌতুক নিয়ে’ জয়তেরা বিবি’কে ২য় বিয়ে করেন৷ আমি এর প্রতিবাদ করলে তিনি আমাকে ও আমার সন্তানদের ছেড়ে অন্যত্র চলে যান৷ আর সম্প্রতি সময়ে দেশে গিয়ে মাত্র ১ মাস সংসার করা ২য় স্ত্রীকে তালাক দেন৷ এখন ঢাকার কোন এক স্থানের বাসিন্দা ‘মম’ নামের একজনকে ৩য় বিয়ে করার পায়তারা করছেন৷ বিয়ে পাগল সাজ্জাদুর স্ত্রীদেরকে অন্যায়ভাবে দোষারুপ করে বিয়ের নামে মহিলাদের নিয়ে খেলায় ব্যস্থ হয়ে উঠেছেন৷ আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছি৷
দৌলতপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার নূর উদ্দিন বলেন, কনের বাড়ির ইউপি চেয়ারম্যান এবং নিকাহ ও তালাক রেজিষ্ট্রারকে অবহিত করে বর পর পর ৩টি নোটিশ পাঠালে আইনত তালাক হয়ে যায়৷ তবে ‘সাজ্জাদুর ও আনোয়ারা’ দম্পত্তির তালাক হয়েছে মর্মে আমি কোন নোটিশ পাই নি৷





অপরাধ এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার

আর্কাইভ