শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) সিলেটের শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এর সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠছেন এলাকাবাসী। রাতে এলাকাবাসী মইয়ারচর পয়েন্টে শাহ খুররম ডিগ্রী কলেজ স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে এক বিরাট গণজমায়েত করে।

সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালে এলাকার মানুষের রক্ত, ঘাম ও সবধরণের সহযোগিতর বিনিময়ে তিলে তিলে প্রতিষ্ঠিত কলেজটি একমাত্র অধ্যক্ষের কারণে আজ দুর্নীতি ও লুটপাটের কারখানায় প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালের পরবর্তী সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত কলেজগুলোতে বিএ, বিকম, অনার্স-মাস্টার্স কোর্স চালুসহ এসব কলেজ এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। কিন্তু সকল দিক থেকে সুবিধাজনক স্থানে থাকা সিলেট সদর উপজেলার প্রায় দুই যুগ আগে প্রতিষ্ঠিত শাহ খুররম ডিগ্রী কলেজটি এখন পর্যন্ত ডিগ্রী স্থরে উন্নিত হওয়ার সরকারি স্বীকৃতি অর্জন করতে পারে নাই। যার ফলে কলেজের ভবিষ্যৎ নিয়ে শংকিত এলাকাবাসী।

সভায় বক্তারা বলেন, কলেজ অধ্যক্ষ কলেজের একাডেমিক উন্নয়নের দিকে লক্ষ্য না রেখে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম দুর্নীতির মহা উৎসব চালিয়ে যাচ্ছেন। কলেজের পরিচালনা কমিটির কোনো অনুমোদন ছাড়া এবং সরকারের ঘোষিত নীতিমালা লঙ্ঘন করে প্রতিবছর কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষা ফি আদায় করছেন। কলেজের আয়ের টাকা অধ্যক্ষের ইচ্ছেমতো খরচ করাসহ হিসাব ও তথ্য গোপন করে কলেজের টাকা আত্মসাৎ করছেন। দীর্ঘ প্রায় ২০ বছর তিনি কলেজের জেনারেল ব্যাংক একাউন্ট একক স্বাক্ষরে পরিচালনা করা, তার মনগড়াভাবে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস রচনা করা, কলেজ প্রতিষ্ঠাকালীন ও পরবর্তী সময়ে কলেজের উন্নয়নে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের টাকার কোনো হিসাব নিকাশ না দিয়ে সেগুলো আত্মসাৎ করেন। তিনি দাতা গণের কোনো তালিকা প্রকাশ না করে কলেজের উন্নয়ন অগ্রগতির বিষয়ে কোনো ধরণের উদ্যোগ না নিয়ে কলেজ বিদ্বেষী গোষ্ঠীর সঙ্গে গোপন আঁতাত করে কলেজের দখলীয় ভুমি অন্যদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা। সভায় বক্তারা এসব বিষয়ে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত পূর্বক বিচার দাবি করেন। একই সাথে দুর্নীতিবাজ অধ্যক্ষ সিরাজুল ইসলামকে অবিলম্ভে অপসারণের দাবি জানান। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মো. মনু মিয়ার সভাপতিত্বে এবং শাহ খুররম ডিগ্রী কলেজ স্বার্থ সংরক্ষন কমিটির আহবায়ক ও কলেজ বাস্তবায়ন পরিষদ সদস্য আমির উদ্দিন আহমদ এর পরিচালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন সিলেট জজকোর্টের এপিপি ও শাহ খুররম কলেজ বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক এডভোকেট নুরে আলম সিরাজী, শাহ খুররম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মকবুল হোসেন মখল, কলেজ বাস্তবায়ন ছাত্র পরিষদের সদস্য সচিব মকসুদ আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আজাদ মিয়া, সাবেক ইউপি সদস্য আয়াত উল্যাহ বুদু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী দুদু, মো. তাহির আলী, মো. জমির উদ্দিন, গাজী আব্দুর রহমান ও শ্রমিক নেতা ফরিদ আহমদ প্রমুখ।

.





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ