রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মারমা সম্প্রদায় ওয়াগ্যো প্যোয় উৎসব শুরু
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায় ওয়াগ্যো প্যোয় উৎসব শুরু
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫৩মি.) দীর্ঘ ৩মাসের বর্ষাবাস (এক প্রকার সাধনা ) শেষে পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা পালিত হচ্ছে। ১৬ অক্টোবর রবিবার খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়’র ওয়াগ্যো প্যোয় উৎসব নামে দিবসটি ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছে।
ওয়াগ্যে প্যোয়ে উৎসব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বিহার(মন্দির)এ নানা পুজা অর্চনার আয়োজন করা হয়।
রবিবার সকালে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা দেয়া হয়। বিকালে বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, হাজার বাতি প্রজ্জলন ও ফানুস বাতি উড়িয়ে প্রদীপ পুজা করা হবে।
মারমা জনগোষ্টীর মানুষ দিবসটি উপলক্ষে হাজার ফুল দিয়ে বুদ্ধপুজা ও সাধ্যমত ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করা হবে। দিনটি উপলক্ষে মারমা তরুন তরুনীরা উৎসব উল্লাসে অংশ নেয়। সন্ধ্যায় চেঙ্গী নদীতে নৌকা ভাসানো হবে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের