শিরোনাম:
●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
রাঙামাটি, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আ’লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১৮
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আ’লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১৮
বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আ’লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১৮

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা৬.৩৫মি.) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবিনগর ও সাপখোলা গ্রামে ২০ অক্টোবর বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষে আতিয়ার রহমান খা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ নিহত আতিয়ার খা দেবিনগর গ্রামের মোহাম্মদ আলীর খাঁর ছেলে৷

পৃথক সংঘর্ষে উভয়পক্ষের অনত্মত ১৮ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দেবিনগর গ্রামের রাজ্জাক আলী, রুজদার আলী, সাপখোলা গ্রামের স্বপন মোল্লা (৪৫), সুজায়েদ হোসেন (৬০), জাহাঙ্গীর হোসেন (৬৫), রাজু আহম্মেদ (২০), টিপু হোসেন (৩৫), লাল্টু (৫০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), মিলন হোসেন (২৫), আশরাফুল হোসেন (২২), টিটো শিকদার (৪৫), শিমুল হোসেন (২২) ও রাজু হোসেনের পরিচয় পাওয়া গেছে৷

শৈলকুপার রামচন্দ্র পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা অজয় কুমার জানান, ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দেবিনগর গ্রামের আওয়ামীলীগ সমর্থিত সামাজিক দলের নেতা আতিয়ার রহমান খাঁ ও শাহজাহান মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে৷

এতে উভয় পক্ষ ঢাল, ভেলা, ফালা ও দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ এসআই অজয় কুমার আরো জানান, সংঘর্ষে এক পক্ষের সামাজিক দলের নেতা আতিয়ার রহমান খাঁকে ফালা মেরে প্রতিপক্ষরা হত্যা করে৷ এ সময় রুজদার আলী ও আব্দুর রাজ্জাকসহ ৩ জন আহত হন৷

এ নিয়ে দেবিনগর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে৷ যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি আশংকা করছে৷

অন্যদিকে শৈলকুপার সাপখোলা গ্রামে আওয়ামীলীগের ফারুক ও টিটো গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন৷ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন ও একই দলের টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিসত্মার নিয়ে বিরোধ চলছিল৷

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠি এবং গ্রাম্য বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷

এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে৷ তবে ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে৷





আর্কাইভ