রবিবার ● ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ঢাকা প্রতিনিধি :: নিরাপদ সড়ক দিবস- ২০১৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে ২২ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল ১০.৩০টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টন হয়ে মুক্তাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মুক্তাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিসচা’র যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। এ সমস্যা নিরসনে জাতীয় ঐক্য প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সমন্বয়ে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ অধিদপ্তর গঠন করা জরুরী।
র্যালী ও সমাবেশে নিসচা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার নেতাকর্মী এবং সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে জাহানারা কাঞ্চন এর বনানীস্থ কবরস্থানে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এসময় নিসচা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে নিসচা’র কেন্দ্রীয় কার্যালয় ৭০ কাকরাইলে প্রয়াত জাহানারা কাঞ্চন এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর