সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্ বাবা গ্রেফতার
গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্ বাবা গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে দশ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্ বাবা (মায়ের পরের স্বামী)কে গ্রেফতার করেছে পুলিশ৷
২২ অক্টোবর শনিবার সকালে টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার ওই সত্বাবার নাম বাদশা মিয়া (৪৮)৷ পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়৷
বাদশা ঢাকার মগবাজারের টিএন্ডটি কলোনির বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে৷ তিনি টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা বসবাস করেন৷
এ ঘটনায় শিশুটির মা (বাদশার স্ত্রী) টঙ্গী থানায় একটি মামলা করেছেন৷
মামলায় বলা হয়, মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মা বাদশা মিয়াকে বিয়ে করেন৷ পরে মেয়েসহ তারা টঙ্গীর একটি ভাড়া বাড়িতে ওঠে৷ মেয়েটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন৷
টঙ্গী থানার এসআই মো. মাহমুদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মেয়েটির মা শনিবার সকাল ৮টার দিকে বাসা থেকে কর্মস্থলে যান৷
এ সুযোগে তার মেয়েকে বাদশা মিয়া ধর্ষণ করে৷ এ সময় মেয়ের চিত্কারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে এবং বাদশা মিয়াকে ধরে পুলিশে দেয়৷
মেয়েটির মা জানান, গত ১৯ অক্টোবর বুধবারও বাদশা মিয়া খালি বাড়িতে নানা প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ করে এবং কাউকে ওই ব্যাপারে কিছু বলতে বারণ করে৷ ঘটনা ফাঁস হলে মা-মেয়েকে খুন করার হুমকি দেয় বাদশা৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ মিয়া জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিক্টিমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)