শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের তরিকুল ক্রসফায়ারের ভয়ে আত্মহত্যার পথ বেচে নিল
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের তরিকুল ক্রসফায়ারের ভয়ে আত্মহত্যার পথ বেচে নিল
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের তরিকুল ক্রসফায়ারের ভয়ে আত্মহত্যার পথ বেচে নিল

---

ঝিনাইদহ প্রতিনিধি :: কোন মামলা মোকদ্দমা ছিল না এতিম ঝিনাইদহের তরিকুল ইসলামের নামে৷ তারপরও বাড়িতে পুলিশের উত্‍পাত৷ একের পর এক পুলিশের তাড়া খেয়ে অতিষ্ঠ হয়ে ওঠে তরিকুল৷ শেষ পর্যন্ত অস্ত্র মামলা ও ক্রসফায়ারের ভয়ে আত্মহত্যার পথ বেচে নেয়৷ মর্মান্তিক ও হৃদয় বিদরক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়েমান্দারতলা গ্রামে৷পরিবারের অভিযোগ গত ১৭ অক্টোবর দুপুরে বাড়িতে ভাত খেতে বসে তরিকুল৷

এ সময় বাড়িতে পুলিশ আসে৷ পুলিশের তাড়া খেয়ে ওই দিনই সে আত্বহত্যার পথ বঁচে নেয়৷ এলাকার মেম্বর আনিচুর রহমানসহ প্রায় দুই শতাধীক মানুষ বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন৷

আত্মহননকারী তরিকুল ইসলামের দুদু খন্দকার জানান, তরিকুলের বয়স যখন তিন বছর তার তার বাবা শুকুর আলী মারা যান৷ আর ৮ বছর বয়সে মারা যান মা সুফিয়া খাতুন৷ তিনিই বড় করে তুলেছেন ভাতিজা তরিকুলকে৷

দুদু খন্দকার জানান, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় তাদের গ্রামের মৃত সামছুল হক দেওয়ানের ছেলে জাকির হোসেন দেওয়ানকে তারই ভাই কামাল হোসেন দেওয়ান ও ভাতিজা মিজানুর রহমান মারপিট করে৷

এ সময় তরিকুল ইসলামসহ গ্রামের বেশ কয়েকজন তাদের মারামারি ঠেকাতে যায়৷ কামাল হোসেন দেওয়ান গ্রামবাসীর বাঁধায় আপন ভাইকে ঠিক মতো মারতে না পেরে ক্ষিপ্ত হন৷

পরে তিনি তরিকুল ইসলামসহ বেশ কয়েকজনের নামে মহেশপুর থানায় অভিযোগ করেন৷

এই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত না হলেও পুলিশ বেশ কয়েকবার তরিকুল ইসলামকে আটকের জন্য বাড়িতে হানা দেয়৷ এরপর তরিকুল পালিয়ে থাকতে শুরম্ন করে৷

পুলিশ তরিকুল ইসলামকে ধরতে একের পর এক অভিযান চালায়৷ গত ১৭ অক্টোবর দুপুরে তরিকুল ইসলাম নিজ বাড়িতে খাবার খেতে বসেছিল৷ তখন মহেশপুর থানা থেকে কয়েকজন পুলিশ এসে তাকে ধরতে তাড়া করে৷ সে ভাত ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়৷ পুলিশের এই তাড়ার ২ ঘন্টা পর অতিষ্ট তরিকুল ইসলাম কীটনাশক পান করে আত্বহত্যা করে৷

দুদু খন্দকার জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৫ বার পুলিশ আসে তরিকুল ইসলামের বাড়িতে৷ গ্রামের ওই দুই প্রভাবশালী ব্যক্তির চাপে পুলিশ একের পর এক এই হানা দেয়৷ যে কারনে তার এতিম ভাতিজা আত্বহত্যা করতে বাধ্য হয়েছে৷

এ ব্যাপারে প্রভাবশালী কামাল হোসেন দেওয়ানের ছেলে মিজানুর রহমান জানান, তার বাবা মুক্তিযোদ্ধা৷ তাদের সঙ্গে তরিকুল ইসলামের যে সামান্য গোলমাল হয়েছিল তা নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ করেছিল৷

থানা থেকে এক এসআই এসে বিষয়টি গ্রামে বসে মিটিয়ে নেবার জন্য বলেন৷ তারা সেটাই মেনে নিয়েছিলেন৷ তাদের বিষয় নিয়ে তরিকুল আত্বহত্যা করেনি৷ একাধিকবার তরিকুলের বাড়িতে পুলিশ যাওয়া প্রসঙ্গে বলেন, খবির উদ্দিন এসআই তাদের বলেছিল ওর নামে অন্য দুইটি সন্ত্রাসী মামলা রয়েছে৷

তিনি আরো বলেন, গ্রামের আরেক মুক্তিযোদ্ধা খলিলুর রহমানও তার বিরুদ্ধে অভিযোগ করেছিল৷ মুক্তিযোদ্ধা খলিলুর রহমান জানান, তাকে লাঞ্চিত করেছিল তরিকুল৷

যে কারনে তিনি অভিযোগ দিয়েছিলেন৷ তার বিষয়টিও গ্রামে মিটিয়ে নেওয়ার পর্যায়ে ছিল৷ এরপরও কেন আত্বহত্যা করলো সে প্রসঙ্গে বলেন, পুলিশ তরিকুলের বাড়িতে গেলে তারই চাচা দুদু খন্দকার তার ঘর দেখিয়ে দেন৷ এতে মনের কষ্টে সে আত্বহত্যা করে৷

বিষয়টি নিয়ে মহেশপুর থানার এসআই খবির উদ্দিন জানান, তরিকুল ইসলামের নামে কোনো মামলা হয়নি৷ তিনি একটি অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন৷ গ্রামে গিয়ে বিষয়টি স্থানিয়ভাবে মিটিয়ে নিতে বলেন৷

ঘটনার দিন যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন৷ স্থানীয় নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ জানান, ঘটনাটি খুবই দূঃখজনক৷ একের পর এক পুলিশের তাড়া খেয়ে একটি এতিম কিশোর আত্বহত্যা করতে বাধ্য হলো এটা ভাবাই যায় না৷

একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, এভাবে পুলিশ দিয়ে মানুষ তাড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া খুবই দূঃখজনক৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)