শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্‍ বাবা গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্‍ বাবা গ্রেফতার
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্‍ বাবা গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে দশ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সত্‍ বাবা (মায়ের পরের স্বামী)কে গ্রেফতার করেছে পুলিশ৷

২২ অক্টোবর শনিবার সকালে টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার ওই সত্‍বাবার নাম বাদশা মিয়া (৪৮)৷ পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়৷

বাদশা ঢাকার মগবাজারের টিএন্ডটি কলোনির বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে৷ তিনি টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা বসবাস করেন৷

এ ঘটনায় শিশুটির মা (বাদশার স্ত্রী) টঙ্গী থানায় একটি মামলা করেছেন৷

মামলায় বলা হয়, মেয়েটির বাবা মারা যাওয়ার পর তার মা বাদশা মিয়াকে বিয়ে করেন৷ পরে মেয়েসহ তারা টঙ্গীর একটি ভাড়া বাড়িতে ওঠে৷ মেয়েটির মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন৷

টঙ্গী থানার এসআই মো. মাহমুদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মেয়েটির মা শনিবার সকাল ৮টার দিকে বাসা থেকে কর্মস্থলে যান৷

এ সুযোগে তার মেয়েকে বাদশা মিয়া ধর্ষণ করে৷ এ সময় মেয়ের চিত্‍কারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে এবং বাদশা মিয়াকে ধরে পুলিশে দেয়৷

মেয়েটির মা জানান, গত ১৯ অক্টোবর বুধবারও বাদশা মিয়া খালি বাড়িতে নানা প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ করে এবং কাউকে ওই ব্যাপারে কিছু বলতে বারণ করে৷ ঘটনা ফাঁস হলে মা-মেয়েকে খুন করার হুমকি দেয় বাদশা৷

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ মিয়া জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিক্টিমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)