শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা আ’লীগ সভাপতি শাসছুল হকের বিরুদ্ধে জিডি ও প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা আ’লীগ সভাপতি শাসছুল হকের বিরুদ্ধে জিডি ও প্রতিবাদ সমাবেশ
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গা আ’লীগ সভাপতি শাসছুল হকের বিরুদ্ধে জিডি ও প্রতিবাদ সমাবেশ

--- মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৪মি.) মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শামছুল হক ও পৌর যুবলীগ সাধারন সম্পাদক আলা উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও এলাকা ছাড়া করার হুমকি প্রদর্শনের অভিযোগে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন দুই ব্যক্তি৷ এরা হলেন,মাটিরাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মোতাহের হোসেন ভুইয়া (৭০) ও সাবেক পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো’ আতাউর রহমান (৪৫)৷

মাটিরাঙ্গা থানায় দাখিলকৃত জিডি সুত্রে জানা গেছে, অভিযোগকারী দুজন ২৬ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ১নং বিবাদী পূর্বের দলীয় বিষয়কে কেন্দ্র করে তাদের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসারত অবস্থায় দেখিয়া বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজসহ তাদেরকে মেরে ফেলবে, মাটিরাঙ্গায় থাকতে দিবে না ও অকথ্য ভাষায় কথা-বার্তা মাধ্যমে মানসম্মান হানি করে৷ তাছাড়া ১নং বিবাদী বলে অশোভন গালি দিয়ে বলে তোরা রাজনীতির নামে বদমাসি করিস ২নং বিবাদী লাঠি নিয়ে আগাইয়া আসিলে তিনি দৌড়াইয়া আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন৷এ সময় দলীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জিডিতে উল্লেখ করেন৷ মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত্‍ হোসেন টিটু মোবাইল ফোনে জিডির বিষযটি সত্য বলে জানিয়ে সরেজমিনে তদন্ত করা হবে বলে জানান ৷ মাটিরাঙ্গা ডায়েরী নং-১১২১/১৬৷ তাং-২৭/১০/২০১৬ইং৷

এ ঘটনায় দলীয কার্যালয়ে উপজেলা পর্যায়ে দলের চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়েছে এমনটাই মন্তব্য প্রকাশ করেছেন খোদ উপজেলা আওয়ামীলীগের একাংশ৷ তারা অভিযোগ করেন,মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভীশণ ২০২১,রুপকল্প ২০৪১ বাস্তবায়ন ও সরকারের কাংখিত লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্থ করছে কতিপয় লোভী,স্বার্থপর ও দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ তারা মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি মো. শামছুল হকের একক আদিপত্য বিস্তারকে দায়ী করেন৷ চলমান দলীয় নেতৃত্ব শুন্যতার জন্যে, উপজেলা আ’লীগ সভাপতির রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ডের সমালোচনা করেন৷ এছাড়াও তার স্বেচ্ছাচারিতা ও দলের ইমেজের প্রতি উদাসীনতা প্রদর্শনসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো. মোতাহের হোসেন ভুইয়া (৭০) কে হত্যা ও এলাকা ছাড়ার হুমকির প্রতিবাদে উপজেলা আ.লীগ সভাপতির মো. শামছুল হকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা৷

এ সময় তারা নেতাকর্মীদের প্রতি আওয়ামীলীগের ভাবমুর্তি রক্ষায় মাটিরাঙ্গা পৌরসভাসহ উপজেলার যেখানে যেখানে সরকারী বরাদ্ধের কাজ চলছে তা যথাযথ বাস্তবায়নে সহায়তা প্রদানে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান৷ ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতাকে লাঞ্চিত করার প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন৷
এই বিষয়ে উপজেলা আ’লীগ সভাপতি মো. শামছুল হকের কাছে জানতে ফোন করলে তিনি প্রথমে ফোন রিসিভ করেননি পরে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷ এ কারনে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি৷





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)