শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে ১০ টাকা দরের ২২ বস্তা চালসহ আটক ১
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে ১০ টাকা দরের ২২ বস্তা চালসহ আটক ১
মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে ১০ টাকা দরের ২২ বস্তা চালসহ আটক ১

---বরগুনাপ্রতিনিধি :: বরগুনার বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের  ২২ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০ অক্টোবর রবিবার চালসহ এক জনকে আটক করেছে পুলিশ ।
এ অভিযোগে নিযুক্ত ডিলার ও ক্ষমতাসীন ইউনিয়ন আওয়ামী লীগের অংঙ্গ
সংগঠনের নেতাদের বিরুদ্ধে থানায় মামলা ও টম-টম চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ট্রলার ও টম-টম যোগে হতদরিদ্রদের চাল পার্শ্ববর্তী উপজেলার সুবীদখালী বাজারে পাচারকালে মুঠোফোনে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাসন্ডা গ্রামের ফরাজী বাড়ি নামক এলাকা থেকে হাতে নাতে টম-টম সহ চাল উদ্ধার ও টম-টম চালক কে আটক করে। বেতাগী থানার এসআই মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে রবিবার ৩০ অক্টোবর বিকাল ৩ টার দিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এম মাহমুদুর রহমান ও বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃত টেম্পু চালক নূর জামাল (২২) উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের বাসিন্দা মো. শামসুল হকের ছেলে। সোমবার ৩১ অক্টোবর সকালে তাকে
বরগুনা জেল হাজতে প্রেরণ করে।

হোসনাবাদ ইউনিয়নের কাবিল আকন বাধঁঘাট বাজারের ডিলার মো. হানিফুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, চালগুলোর মান খারাপ থাকায় ৩০ জনের মত সুবিধাভোগি আমার নিকট থেকে চাল নিয়ে স্থানীয় কতিপয় লোকের নিকট চাল বিক্রি করে। তারাই চাল গুলো বিক্রির জন্য জলিসা বাজার থেকে সুবীদখালী বাজারে নিয়ে যাচ্ছিল। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

থানা পুলিশ জানায়, এব্যাপারে ডিলার হানিফুর রহমান ও টম-টম চালক নূর জামাল কে আসামী করে রবিবার রাতে থানায় একটি মামলা হয়েছে (মামলা নং-২৮,
তারিখ:৩০-১০-২০১৬)।

খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম,এম মাহমুদুর রহমান বলেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নীতিমালার নড়চর ঘটালে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ