বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন
রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন

সুগত চাকমা :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.২৪মি.) পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইকোনোমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে৷

আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় পার্বত্য এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে ৷
বুধবার ২নভেম্বর সকালে রাঙামাটিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার প্রকল্পের উদ্বোধন করেন ৷
শহরের রাঙামাটি ক্ষদ্র নৃ-গোষ্ঠি ইনিষ্টিটিউটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে চেক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

আয়োজিত অনুষ্ঠানে ৩৩৩, ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, রেডক্রসের প্রতিনিধি বরিস কালেসিবিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক এনডিসি, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো বক্তব্য রাখেন ৷
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক এম বখতেয়ার উদ্দীন ৷
অনুুষ্ঠানে রাঙামাটি ও কাউখালী উপজেলার ১৯৭জন হতদরিদ্রকে আয়বর্ধন কর্মসংস্থানের সুযোগ দিতে ৩০ হাজার টাকা করে মোট ৫৯ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় ৷





কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ