শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » দুর্নীতি, অস্বচ্ছতা দুর করে ভূমিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি: ভূমি মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » দুর্নীতি, অস্বচ্ছতা দুর করে ভূমিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি: ভূমি মন্ত্রী
বুধবার ● ২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতি, অস্বচ্ছতা দুর করে ভূমিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি: ভূমি মন্ত্রী

---

ঢাকা প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ার যুগোপযোগী উদ্যোগ নিয়েছে সরকার৷ তিনি বলেন, দুর্নীতি ও অস্বচ্ছতাকে দুর করে একটি আলোকিত পরিবেশ গড়ে তুলতেই ভূমিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি আমরা৷
২ নভেম্বর বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহের অটোমেশনের বিষয়ে কারিগরী ও প্রশিক্ষণগত সহায়তা প্রদানের লক্ষ্যে ভূমি সংস্কার বোর্ড ও এ-টু-আই এর মধ্যে এমওইউ সমঝোতা স্বাক্ষর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন৷
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ভূমি বিষয়ক সাধারণ মানুষের ভোগান্তি দুর করার জন্যই এ সমঝোতা চুক্তির আয়োজন৷ তিনি এর আয়োজকদের ধন্যবাদ জানান৷ মন্ত্রী বলেন, ভূমিকম্প ছাড়া ভূমি নড়ে না৷ তবে অনেকে অন্যায় উপায়ে একজনের মালিকানা জমি অন্যজনের নামে নিচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসকল জটিলতা নিরসনে এক যুগানত্মকারী পদক্ষেপ নিয়েছেন৷ আধুনিক উপায়ে ভূমির মালিকানা প্রতিষ্ঠা করা৷ তিনি বলেন, এতদিন আইনের সঠিক ব্যবহার না করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনকে ব্যবহার করার ফলে ভূমির সঠিক সেবা মূল্যায়িত হয়নি৷ এ সমঝোতা স্মারক চুক্তিকে একটি ঐতিহাসিক উদ্যোগ অভিমত ব্যক্ত করে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সহজীকরণের জন্যই সরকারের এ উদ্যোগ৷ তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিক থাকার আহ্বান জানান৷ দেশব্যাপী সকলক্ষেত্রে ডিজিটালাইজেশন কাজের সফল উদ্যোক্তা হিসেবে তিনি সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন৷
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর দপ্তরের এ-টু-আই এর প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়৷ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন৷
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহ এটুআই ও আইসিটি বিভাগকে সম্পৃক্ত করে ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক-(এলআইএসএফ) ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্ভাবিত ভূমি সেবাকেন্দ্রিক সফটওয়্যারটি দেশব্যাপী ভূমি অফিসগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য এ সমঝোতা স্মারকটির উদ্বোধন হলো৷
ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে ভূমি মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান রয়েছে৷ এসব প্রকল্পের আওতায় বিদ্যমান স্বত্বলিপি, খতিয়ান, রেকর্ড ও মৌজাম্যাপসমূহ স্ক্যানিং ও আর্কাইভিং এর কাজ করা হচ্ছে৷ একই সাথে এ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন সার্ভার, কম্পিউটার, প্রিন্টিং প্রেস সংস্থাপনের কাজ চলছে৷ মিউটেশন প্রক্রিয়াকে সহজীকরণের জন্য এসিল্যান্ড অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও জরিপ অফিসকে অনলাইনে সংযুক্ত করে সমন্বিত করে যশোরের মনিরামপুরে একটি পাইলট প্রকল্প বাসত্মবায়ন করা হয়েছে৷ ভূমি আপীল সম্পর্কিত কার্যক্রম ওয়েব বেইজড করা হয়েছে৷ ওয়েব পোর্টালের মাধ্যমে সেবা প্রার্থীরা মামলার অবস্থা, কার্যক্রম পরবর্তী তারিখ জেনে নিতে পারছেন৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ