শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্কুলে এসে মাটি কাটতে বাধ্য হলো শিশু শিক্ষার্থীরা
প্রথম পাতা » অপরাধ » স্কুলে এসে মাটি কাটতে বাধ্য হলো শিশু শিক্ষার্থীরা
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলে এসে মাটি কাটতে বাধ্য হলো শিশু শিক্ষার্থীরা

---ঈশ্বরদী প্রতিনিধি :: স্কুলে পড়ালেখা করতে এসে প্রধান শিক্ষকের নির্দেশে কোদাল ডালি নিয়ে মাটি কাটার মত শক্ত কাজ করতে বাধ্য হলো শিশু শিক্ষার্থীরা৷ ক্লাশ চলাকালীন সময়ে স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থীদের দিয়ে রিতিমত শ্রমিকের কাজ করানোর মতো ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ নভেম্বর শনিবার এ ঘটনা ঘটে৷ শিক্ষার্থীরা স্কুলে আসার পর প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন তাদের ক্লাশে বই রেখে মাটি কাটার কাজ করাতে বাধ্য করান৷
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের আঙ্গিনায় পড়ে থাকা মাটি কাটার কাজ করানো হয় কোমলমতি ওই শিশু শিক্ষার্থীদের দিয়ে৷ এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক তহমিনা খাতুনের প্রতি অভিভাবক ও সচেতন মহল ৰোভ প্রকাশ করেছেন৷ স্কুল সূত্র জানায়, আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য স্কুল আঙ্গিনায় ফুলের বাগান করা হচ্ছে৷ এজন্য ট্রাক্টরে করে আনা হয়েছে মাটি৷ সেই মাটি সরানোর জন্য শ্রমিক না নিয়ে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটার কাজটি করানো হয়েছে৷ শিক্ষার্থীরা জানায়, তাদের বেতের ভয় দেখিয়ে কষ্টদায়ক এই কাজটি করানো হয়৷ নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, তাদের মারের ভয় দেখিয়ে ওই মাটি কাটার কাজটি করানো হয়েছে৷ শিক্ষার্থীরা জানায় দু’একদিন পরপরই তাদের দিয়ে স্কুলের মাঠে পড়ে থাকা নোংরা-আবর্জনা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ ও আগাছা পরিস্কার করানো হয়৷ কাজ করার ভয়ে অনেক শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতেও অনিহা সৃষ্টি হয়েছে৷ অভিভাবক মাসুম রেজা এসব ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, আমরা আমাদের সনত্মানকে স্কুলে পাঠিয়েছি পড়াশোনা করানোর জন্য, শ্রমিকের কাজ করার জন্য নয়৷ অথচ প্রধান শিক্ষিকা আমাদের সেই শিশু সনত্মানদের দিয়ে শ্রমিকের কাজ করিয়ে চরম অন্যায় করেছেন৷ আমরা এর উপযুক্ত বিচার দাবী করছি৷ এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন বলেন, স্কুলে ফুলের বাগান করার জন্য মাটি আনা হয়েছে৷ সেই মাটি চুরি হয়ে যাচ্ছিল, তাই শিক্ষার্থীদের দিয়ে মাটি সরানো হয়েছে৷ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা এ ঘটনা সম্পর্কে বলেন, বিষয়টি শুনেছি, যদি ঘটনা সত্যি হয় তবে এ ঘটনার তদনত্ম করে ব্যবস্থা নেওয়া হবে৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ