রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় ভবনটির সামনে বালুর ট্রাক এনে রেখেছে পুলিশ
ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় ভবনটির সামনে বালুর ট্রাক এনে রেখেছে পুলিশ
অনলাইন ডেস্ক :: আমেরিকাজুড়ে চলছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ। সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টকে নিজেদের রাষ্ট্রনেতা বলে মেনে নিতে পারছেন না অনেকেই। ক্রমেই এই বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়। ট্রাম্পের ব্যক্তিগত ভবনগুলোর আশেপাশেও বিক্ষোভ করছেন আমেরিকানরা। আর সে কারণেই কিনা ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় ভবনটির সামনে বালুর ট্রাক এনে রেখেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ট্রাম্পের সম্পদ যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সে জন্য এই বালুর ট্রাকগুলোকে ভবনটির সামনে এনে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা যাতে সেখানে আক্রমণ না করতে পারে সে জন্য এই ’বালুর ট্রাকের দেওয়াল’ নির্মাণ করা হয়েছে।
এছাড়া নিউ ইয়র্কেল পেনিনসুলা হোটেল, হিল্টন হোটেল ও জ্যাকব জে জাভিতস কনভেনশন সেন্টারে বালুর ট্রাক রাখা হয়েছে। নির্বাচনী রাতে এই তিনটি স্থান অফিসিয়াল ক্যাম্পেইনের জন্য ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।





পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর