রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল নগর ভবনে মেয়র কামলকে অবরুদ্ধ করে বেতনের দাবীতে কর্মচারীদের বিক্ষোভ
বরিশাল নগর ভবনে মেয়র কামলকে অবরুদ্ধ করে বেতনের দাবীতে কর্মচারীদের বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি ::(২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) কর্মচারীরা বেতন কমানোর প্রতিবাদে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামালকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে। ১৩ নভেম্বর রবিবার বেলা ১২টার দিকে বিসিসি’র মেয়রের কক্ষের সামনে তারা বিক্ষোভ করে।
পরে কাউন্সিলররা আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এসময় মেয়র আহসান হাবিব কামাল তার কক্ষে ছিলেন বলে বিক্ষোভকারীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।
সিএইচটি মিডিয়া প্রতিনিধির কাছে কর্মচারীরা অভিযোগ করে বলেন, বিসিসিতে মাস্টার রোলে (অস্থায়ী ভাবে) প্রায় ২শ কর্মচারী কর্মরত রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের ৩৬টি সাপ্লাই পানির পাম্পসহ নগর ভবনে তারা কর্মরত রয়েছেন। সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সময় তাদের দৈনিক তাদের ১৫০টাকা মাসিক ৪ হাজার ৫শ টাকা করে মজুরী প্রদান করা হতো। পরে তা বাড়িয়ে সরকার কতৃক নির্ধারিত দৈনিক ৫শ টাকা যার মাসিক ১৫ হাজার টাকা মজুরী র্নিধারণ করা হয়।
মেয়র আহসান হাবিব কামাল জনবল বেশী দেখিয়ে দৈনিক ২৫০ টাকা নির্ধারণ করে। যার মাসিক বেতন দাড়ায় ৭ হাজার ৫শ টাকা। এ বেতন হারে ২ মাস তাদের বেতনও প্রদান করা হয়েছে। কিন্তু ১৩ নভেম্বর রবিবার সকালে অফিসে এসে শোনা
যায় এখন থেকে সেই ৭ হাজার ৫শ টাকা থেকে ২ হাজার টাকা করে কেটে নেয়া হবে।
এ বিষয়ে কর্মচারী আফরোজা বেগম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সরকার তাদের একটি নিদিষ্ট বেতন র্নিধারন করে দিয়েছে। কিন্তু সেই মোতাবেক তাদের বেতন দেয়া হচ্ছে না। যাও আবার বেতন দিচ্ছে সেখান থেকে ২ হাজার টাকা কমানো হচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বিসিসির পাম্প অপারেটর মো. হিরন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তারা ৮ বছর মাস্টার রোলে চাকুরী করছেন। তাদের ঈদে ও পূজোয় কোন ছুটি দেয়া হয় না। তারপরও তারা ন্যয্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছেন।
আরেক কর্মচারী সেন্টু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, বেতন কমানোর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। এ বিষয় বিবেচনা করা হবে বলে মেয়রের রুম থেকে বের হয়ে কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু ও কেএম শহিদুল্লাহসহ বেশ কয়েকজন আশ্বাস প্রদান করেছেন।
এব্যাপারে বিসিসির পানি শাখার নিবার্হী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপণের কাছে সিএইচটি মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দেন।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন