শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বয়স ১শত বছর পেরিয়ে অবশেষে ভাতার কাগজ পেলেন অসহায় বৃদ্ধা রসমতি
প্রথম পাতা » জাতীয় » বয়স ১শত বছর পেরিয়ে অবশেষে ভাতার কাগজ পেলেন অসহায় বৃদ্ধা রসমতি
বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বয়স ১শত বছর পেরিয়ে অবশেষে ভাতার কাগজ পেলেন অসহায় বৃদ্ধা রসমতি

---মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২২মি.) বয়স ১০০ বছর পেরিয়ে অবশেষে বয়স্কভাতার কাগজপত্র হাতে পেলেন বরগুনার অসহায় বৃদ্ধা রসমতি সমদ্দার!

মঙ্গলবার ১৫ নভেম্বর সন্ধার দিকে বরগুনার সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাড়িতে গিয়ে সমাজ সেবা অধিদপ্তরের
উপ-পরিচালক প্রণব কুমার মুখার্জী তার হাতে এ কাগজ তুলে দেন।

তবে কবে নাগান এই ভাতার টাকা হাতে পাবেন তা তিনি জানেন না। তার মত জানেন না ভাতার কাগজ পৌছে দেওয়া সমাজ সেবা অধিদপ্তরের কর্তারাও।

এ বিষয়ে উপ-পরিচালক প্রণব কুমার মুখার্জী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ বছরের বরাদ্ধ শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসে বরাদ্দ আসার কথা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী মনীন্দ্র চন্দ্র হাওলাদারের মৃত্যুর পর একে একে মৃত্যু হয় রসমতির ছয় ছেলেমেয়ের পাঁচজনের। এক মেয়ে মায়ালক্ষ্মী বেঁচে থাকলেও দারিদ্র্য আর দূরত্বের কারণে কখনোই মায়ের খোঁজ নেননি। থাকেন পটুয়াখালীর কলাপাড়া উপ জেলার কোনো এক দরিদ্র পল্লীতে। বুড়িরচর ইউনিয়নের মৃত জগবন্ধু সমাদ্দারের ছেলে আদিত্য সমাদ্দার। আদিত্যের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জ্যেষ্ঠ রসমতি। বেশ জমি জমা ছিল তাঁদের। অল্প বয়সে একমাত্র ছেলের মৃত্যু হলে শালা বিজিন্দ্র চন্দ্রকে বাড়ি আনেন আদিত্য।

এরপর শুরু হয় যত বিপত্তি। কখনো ভুল বুঝিয়ে, কখনো গোপনে সহজ-সরল, উদার মনের আদিত্যের সব জমি লিখে নেন
বিজিন্দ্র। বাবার মৃত্যুর পর একা হয়ে যান মেয়ে রসমতি। সেই একাকিত্ব স্বামীর মৃত্যুর পর স্থায়ী হয়েছে। আশপাশের শিশুরা তাঁকে ‘একলা বুড়ি’ বলে ডাকে।
আরো জানা গেছে, রসমতির ভাগের সব জমি কৌশলে আত্মসাৎ করেছে স্থানীয় কয়েকটি পরিবার। তার মধ্যে বছর বিষেক আগে রসমতির দেড় একর সম্পত্তি লিখিয়ে নিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন।
যে বয়সে নাতি-নাতনিদের সঙ্গে হাসি- আনন্দে কাটানোর কথা, সেই বয়সে একা প্রতিটি দিন পার করছেন বৃদ্ধ রসমতি। তাঁর
খোঁজ রাখে না কেউ। সকালে সামান্য পান্তা খেয়ে তিন-চারটে বড়শি নিয়ে বেরিয়ে পড়েন। আশপাশের খাল-বিল ডোবা-নালায় তা পেতে রাখেন। এক ফাঁকে কচুর লতি অথবা কলমি শাক তোলেন। দুপুরের আগে আগে দুই-একটি টাকি কিংবা পুঁটি মেলে। মাছ না
পেলে যা পান তাই নিয়ে ঘরে ফেরেন।
এ খেয়েই তাঁর দিন পার হয়। এভাবে গত ২০ বছর ধরে বেঁচে আছেন। কান্নাজড়িত কণ্ঠে রসমতি সমাদ্দার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘কাইল (রবিবার) হারাদিনে রানতে পারি নায়, খাওয়াও অয় নায়। সন্ধ্যার পরে হাকপাতা (শাক) যেডু টোহাইয়া (টুকিয়ে) আনছি হেইয়া রাইন্দা খাইছি। একটা ইলিশ মাছ খাইতে বড় ইচ্ছা করে। একটু নাহইল-মিডা (নারিকেল-গুড়) যদি খাইতে পারতাম!
শরীরডা খুব খারাপ, প্রেশার বাড়ছে। একটা ট্যাবলেট যদি কেউ আইনা দিত ! তয় ভালো অইয়া যাইতাম। কেডা দেবে আমারে একটা ট্যাবলেট আইন্না ?’

এব্যাপারে বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফোরকান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সবে নির্বাচিত হয়েছি। এখনো সব বুঝে উঠতে পারিনি।

সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সালাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার মেয়াদের পুরো পাঁচ বছরে বয়স্ক ভাতার জন্য মাত্র চার-পাঁচটি নাম দেওয়ার সুযোগ পেয়েছিলাম। নানা সীমাবদ্ধতার কারণে রসমতির নাম দিতে পারিনি।

ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রসমতির বিষয়টি আমার জানা নেই। বুড়িরচর এম এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী পারভিন ছবি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘স্কুলে যাওয়ার পথে রসমতির সঙ্গে প্রায় দেখা হয়। কখনো বড়শি দিয়ে মাছ ধরেন, কখনো বা সড়কের পাশে রোদ পোহাতে দেখা যায় তাঁকে। এই বয়সে মানুষ শিশুর মতো হয়ে যায়। অনেক কিছু তাঁর খেতে ইচ্ছে করে। আশপাশের নিকট স্বজনদের কাছ থেকেও তাঁর আদর ভালোবাসা পেতে ইচ্ছে করে। কিন্তু অসহায় রসমতির চারপাশে কেউ নেই।’

তিনি আরো বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারের উদ্যোগে একটি করে বৃদ্ধাশ্রম থাকা জরুরি।

বরগুনার জেলা প্রশাসক  ড. মহা.বশিরুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি খোঁজ নিয়ে দেখব। স্থানীয় প্রশাসনকে তাঁর সরকারি সাহায্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলবো।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)