শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেট চা-বাগান হাসপাতালে ভুয়া ডাক্তার
প্রথম পাতা » অপরাধ » সিলেট চা-বাগান হাসপাতালে ভুয়া ডাক্তার
শনিবার ● ১৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট চা-বাগান হাসপাতালে ভুয়া ডাক্তার

---সিলেট প্রতিনিধি :: (৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.১০মি.) বাংলাদেশের প্রথম চা-বাগান সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগান হাসপাতালের দায়িত্বে রয়েছেন একজন কথিত ডাক্তার নামীয় ভুয়া ডাক্তার।

একটি বেসরকারী নিউজ চ্যানেলের (সময় সংবাদ) অনুসন্ধানে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মহসিন তারেক গাজি নামের ব্যক্তিটি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী নিয়েছেন দাবি করলেও সিলেটের বিএমএ’র সভাপতি বলছেন, দেশে এ নামে কোনো ডাক্তারের বিএমডিসির রেজিস্ট্রেশন নেই। তবে মহসিন তারেক গাজি নামের ভুয়া ডাক্তার বিভিন্ন সময় তার প্যাডে বিএমডিসি’র বিভিন্ন ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পেশা।

তার ব্যাপারে অনুসন্ধানে গেলে সিলেট জেলা সিভিল সার্জন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। জাতীয় পরিচয় পত্রে তার নাম মহসিন তারেক। তবে,চিকিৎসা কাজে তিনি ব্যবহার করেন ডা. মহসিন তারেক গাজি এই নাম। তিনি জালিয়াতির দায়ে পলাতক আসামী শিল্পপতি রাগিব আলীর মালিকানাধীন মালনীছড়া চা-বাগান হাসপাতালের ডাক্তার। তার দাবি, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিএমডিসি’র ৬০৯৯৬ রেজিস্ট্রেশন নিয়ে ১২ বছর ধরে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পেশা।
কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রেসক্রিপশনে তিনি বিভিন্ন ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন ।

খোঁজ নিয়ে দেখা গেছে, নূর মিয়া নামের এক চা-শ্রমিকের ডেথ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছেন ৬০৬৯৬, যা সিরাজগঞ্জের ডা. সৌমিক কুমার বসাকের, আরেক প্রেসক্রিপশনে কুমিল্লার ডাক্তার জিনিয়া আফরিন মুন্নির ৫৩১৫৩ রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছেন, আর তার দাবিকৃত ৬০৯৯৬ নম্বরটি মানিকগঞ্জের ডাক্তার মো. আসাদুজ্জামানের নামে রয়েছে।
এছাড়া ৬০৬৯৯৬ নম্বরটির বিএমডিসি’র ওয়েবসাইটে কোন অস্তিত্বই নেই। সিলেট বিএমএ সভাপতি ডা. রুকন উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মহসিন তারেক নামে তাদের কোন ডাক্তার নেই। আর শহর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে একটি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করার বিষয়টি ও জানেন না সিভিল সার্জন ড. হাবিবুর রহমান।

এই কথিত ডাক্তারের সেবা নিতে হাসপাতালে চা-শ্রমিক নারী, শিশু, বৃদ্ধাদের এমন লম্বা লাইন। তবে তাদের অভিযোগ, তার দেয়া ওষুধ খেলে কোন কাজই হয়না।
জানা গেছে ২০১৪ সালে মহসিন গাজিকে ভুয়া ডাক্তারির অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জে আটকের পর মোবাইল কোর্ট সাজা দেয়। প্রশ্ন দেখা দিয়েছে, তারেক ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণা করে চাকরি নিয়েছে নাকি বাগানের মালিক রাগীব আলী নিজেই ভুয়া ডাক্তার দিয়ে ১০ হাজার শ্রমিকের চিকিৎসা করাচ্ছেন?

বিষয়টি খুঁজে বের করে অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানান শ্রমিকরা। এছাড়া এ ঘটনায় পুরো সিলেট জূড়ে তোলপাড় শুরু হয়েছে। দরিদ্র চা শ্রমিক দের সাথে এমন অন্যায় আচরনের উপযুক্ত শাস্তি দাবি করেছেন সিলেটের সর্বস্থরের জনতা।





অপরাধ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ