শিরোনাম:
●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই লেকে জেলেরা জাক দিয়ে মাছের পোনা ধ্বংস করছে আইনগত ব্যবস্থা নিতে নৌ পুলিশকে নির্দেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই লেকে জেলেরা জাক দিয়ে মাছের পোনা ধ্বংস করছে আইনগত ব্যবস্থা নিতে নৌ পুলিশকে নির্দেশ
রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই লেকে জেলেরা জাক দিয়ে মাছের পোনা ধ্বংস করছে আইনগত ব্যবস্থা নিতে নৌ পুলিশকে নির্দেশ

---ষ্টাফ রিপোর্টার :: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  বৃষ কেতু চাকমা বলেছেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে এ জেলা তথা দেশের উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার। তার সে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এ স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন দেশের গণমানুষের কল্যাণ ও উন্নয়নে। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, সকলের সামগ্রীক উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি মাসিক ও সমন্বয় সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের সুপরামর্শ ও মতামত প্রদান করারও আহ্বান জানান তিনি।

রবিবার ২৭ নভেম্বের সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ডা. নিলু কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, নানিয়ারচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, কাপ্তাই লেকটি আমাদের জন্য একটি বড় সম্পদ। পার্বত্য চট্টগ্রামের বিস্তির্ণ এলাকা এবং বহু মানুষের সীমাহীন ক্ষতির মাধ্যমে এ লেকের সৃষ্টি হয়েছে। এ লেকের অন্যতম সম্পদ হচ্ছে মৎস্য সম্পদ। কিন্তু এক শ্রেণীর জেলে লেকে জাক দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সভায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও নৌ পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

সভায় আঞ্চলিক পরিষদ সদস্য বলেন, ১৯৯৭সালের চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদসমূহ গঠিত হয়েছে। এ দুই প্রতিষ্ঠানের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের তৃণমূলের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো সমন্বয় রেখে কাজ করলে এ জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলার আইন শৃংখলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় স্বাভাবিক এবং সন্তোষজনক। পুলিশ বিভাগ সন্ত্রাসী কার্যক্রম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ প্রশাসন বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধমূলক তথ্য সংগ্রহ করে সাধারণ জনগণ থেকে। তাই ভবিষ্যতেও যে কোন ধরনের অনৈতিক, অসামাজিক, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধমূলক তথ্য প্রদান করে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, নদী ভাঙ্গনের ফলে বাঘাইছড়ি উপজেলার তুলাবান এলাকাটি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা গ্রহণের জন্য সভায় অবগত করেন।

খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, সেপ্টেম্বর-নভেম্বর ২০১৬ পর্যন্ত খাদ্য বান্ধব চাল গরীবদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে জেলায় এ পর্যন্ত ১৬হাজার ৪শত ৩০টি পরিবারে ১০টাকা হারে মাসিক ৩০কেজি চাল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় নিয়োগকৃত ৫২জন ডিলারের মাধ্যমে ১হাজার ৪শত ১৪মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে।

গত ১৯নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিলা কলেজের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করায় রাঙামাটি মহিলা কলেজের প্রভাষক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, নদী ফায়ার স্টেশনের অংশ হিসেবে আগামী মাসে ১টি ইঞ্জিনচালিত বোট পাওয়া যাবে। যার ফলে হ্রদবেষ্টিত এলাকায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে ।

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের সমস্যা ও অন্যান্য কার্যক্রম উপস্থাপন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ
কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ