শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের টিকেট পেলেন দেলোয়ার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের টিকেট পেলেন দেলোয়ার
সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের টিকেট পেলেন দেলোয়ার

---মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৪৪মি.) বরগুনা জেলা পরিষদ চেয়াম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বরগুনা ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ণ করলেন প্রতিবাদী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন।

২৮ নভেম্বর সোমবার সকালে ঢাকা-আমতলী রুটের লঞ্চ যোগে বরগুনার পুরকাটা আসেন দেলোয়ার হোসেন। এসময় পুরাকাটা লঞ্চঘাটে তাকে স্বাগত জানাতে সেখানে সমবেত হয় কয়েক হাজার স্থানীয় নেতা-কর্মী।

সকাল ৯টার দিকে পুরকাটা লঞ্চঘাট থেকে দেলোয়ার হোসেন নিজ বাড়ি আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে তার পিতা-মাতার কবর জেয়ারত করেন। পরে সকাল ১১ টার দিকে বরগুনা শহরের পৌর গণকবরে উপস্থিত হয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। বেলা সাড়ে এগারটার দিকে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমেপ্লেক্সে উপস্থিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পন করেন দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদী অবস্থানের কারনে একজন বিদ্রোহী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের বাইরে ছিলেন বরগুনার রাজনৈতিক অঙ্গণে এক সময়ের মাঠ কাঁপানো গণ মানুষের নেতা মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অবিচল আস্থা, বিশ্বাস আর লেগে থাকার গুনে সম্প্রতি তিনি ফিরে পান বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন।

গত ২৫ নভেম্বর শুক্রবার বরগুনার দেলোয়ার হোসেনসহ সারা দেশের ৬১ নেতাকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে জনগনের দাবির মুখে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন দেলোয়ার হোসেন। তৎকালীন উপমন্ত্রী এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৩৪ হাজার ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মো. দেলোয়ার হোসেন।

এসময় সারাদেশে আওয়ামীলীগের পরাজয় হলে সরকার গঠন করে বিএনপি-জামাত জোট সরকার। সেসময় জোট সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেলোয়ার হোসেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আহবানে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসাবে যোগদান করেন ।

২০০৮ সালে পূণরায় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে আবারও জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করেন দেলোয়ার। সে সময় ৮৪ হাজার ভোট পেয়েও পরাজিত হন তিনি। সেই থেকে আজ অবধি সকল লোভ লালসার উর্ধ্বে থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে বরগুনা জেলা আওয়ামীলীগের বিদ্রোহী নেতা হিসেবে সাধারণ জনগনের পাশে ছিলেন প্রতিবাদী নেতা মো. দেলোয়ার হোসেন।

এদিকে সর্বস্তরের গণ মানুষের সাথে থাকা সংগ্রামী নেতা দেলোয়ার হোসেনের রাজনেতিক ক্যারিয়ারের নতুন এই বাঁককে কেন্দ্র করে বরগুনার আওয়ামী লীগের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ