শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আবারও কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৭ ভারতীয় সেনা নিহত
প্রথম পাতা » অপরাধ » আবারও কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৭ ভারতীয় সেনা নিহত
মঙ্গলবার ● ২৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

---অনলাইন ডেস্ক :: আবারও ভারত-শাসিত কাশ্মীরে জম্মু শহরের কাছে নাগরোটায় মঙ্গলবার ভোরে একটি সেনা ছাউনিতে জঙ্গি হামলায় অন্তত সাতজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এই সাতজনের দুজন কর্মকর্তা, অন্যরা জওয়ান।

সংঘর্ষে অন্তত তিন থেকে চারজন জঙ্গিও প্রাণ হারিয়েছে - তবে সেনা-শিবিরের ভেতর লুকিয়ে থাকা জঙ্গীদের সবাইকে নির্মূল করা সম্ভব হয়েছে কি না, এদিন সন্ধ্যা পর্যন্ত ভারতীয় সেনা নিশ্চিতভাবে তা কিছু জানাতে পারেনি।

বিকেল পাঁচটাতেও সেনা ছাউনির ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

পাঠানকোট ও উরির পর চলতি বছরে এটি ভারতের কোনও সেনা শিবিরে আবার একটি বড় মাপের হামলা - আর নাগরোটার ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

নাগরোটায় আজকের হামলার সঙ্গে জানুয়ারিতে পাঠানকোট বিমানঘাঁটি বা সেপ্টেম্বরে উরির সেনা-শিবিরে হামলার ছিল প্রচুর মিল।

ভারত-শাসিত কাশ্মীরে সেনাবাহিনীর চারটি কমান্ড সেন্টারের অন্যতম এই নাগরোটা - আর্মির সিক্সটিন কোরের সদর দফতর এখানেই, এবং বিশাল ছাউনিতে অন্তত এক হাজার সেনা কর্মকর্তার বাস।

এদিন ভোররাতে ভালো করে আলো ফোটার আগেই একদল আত্মঘাতী হামলাকারী বন্দুক ও গ্রেনেড নিয়ে সেই ছাউনির ভেতর ঢুকে পড়ে - এবং অফিসার্স মেসের দিকে নির্বিচারে গুলি ভারত-শাসিত কাশ্মীরে জম্মু শহরের কাছে নাগরোটায় মঙ্গলবার ভোরে একটি সেনা ছাউনিতে জঙ্গি হামলা চালানো হলে অন্তত সাতজন ভারতীয় সেনা নিহত হয়েছে। চালাতে চালাতে ভেতরের একটি ভবনে অবস্থান নেয়।

প্রায় সারাদিন ধরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পরও অপারেশন শেষ হয়েছে, ভারতীয় সেনা তা নিশ্চিতভাবে বলতে পারেনি।

বিকেল নাগাদ সেনা মুখপাত্র মনীষ মেহতা জানান, “সন্ত্রাসবাদীরা আমাদের একটি সেনা-শিবিরে ঢুকে পড়ার পরই এনকাউন্টার শুরু হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে অভিযান পুরোপুরি শেষ হওয়ার পরই আমি বিশদে সব কিছু বলতে পারব।”

“জঙ্গিরা সংখ্যায় ঠিক কতজন ছিল, তা নিয়েও আমি কোনও অনুমান করতে চাই না। আপনারা এখনও গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন, কাজেই বুঝতেই পারছেন তারা বেশ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল”, বলেন ওই সেনা মুখপাত্র।
জঙ্গি হামলা চলাকালে নাগরোটা সেনা ছাউনি

সেনাবাহিনীর তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারিভাবে তা কিছু জানানো না-হলেও বিভিন্ন সূত্রে অন্তত তিনজন সেনা সদস্যর মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

নাগরোটা সেনা-ছাউনির ভেতর বহু কর্মকর্তাই সপরিবারে থাকতেন, তাদের পরিবারের আটকে-পড়া সদস্যদের নিরাপদে বের করে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানা গেছে।

হামলাকারীরা গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে শিবিরের ভেতর ঢুকে পড়ে, আর তারপর দিনভর চলতে থাকে তীব্র গোলাগুলি।

নাগরোটা সেনা এলাকার ঠিক বাইরে স্থানীয় একজন বাসিন্দা বলছিলেন, “ভোর পাঁচটা নাগাদ প্রথম আওয়াজ শুরু হয়। শুরুতে ছোট ছোট শব্দ হচ্ছিল, মানুষজন খুব একটা ভয় পায়নি - কিন্তু তার পর ক্রমেই সেই শব্দের তীব্রতা বাড়তে থাকে।”

তিনি আরও জানান, “এরপরই এলাকার লোকজন সবাই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে।” পাশ থেকে আর এক জানান, “গোলাগুলির এমন শব্দ হচ্ছিল যে মনে হচ্ছিল বজ্র-বিদ্যুৎ চমকাচ্ছে”।

নাগরোটা সেনা-ছাউনির ভেতর যখন এনকাউন্টার চলছে, তখন আশেপাশে সব দোকানপাট, স্কুল-কলেজ বন্ধ রাখা হয়।

শিবিরের খুব পাশ দিয়ে গেছে শ্রীনগরগামী ভারতের ১ নম্বর জাতীয় সড়ক, যান-চলাচল বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তাতেও।

এসপি (ট্র্যাফিক) রোহিত কুমার জানান, “নিরাপত্তার স্বার্থেই এই জাতীয় সড়কে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে যে সব যাত্রী শ্রীনগর, ডোডা, কিশতওয়ার বা কাটরার পথে যাবেন, তাদের বাইপাস দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেনা কর্তৃপক্ষের সবুজ সংকেত মিললেই আমরা এই রাস্তা খুলে দেব।”

সেপ্টেম্বরে উরির হামলার ঠিক দশদিন পর ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সুনির্দিষ্ট নিশানায় হামলা চালানো বা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার কথা জানিয়েছিল, তার ঠিক দুমাসের মাথায় নাগরোটাতে এই হামলার ঘটনা ঘটল।

ঘটনাচক্রে এদিনই অবসরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ, বিদায়ের দিনে যিনি ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তানের ধৈর্যকে ভারত যেন তাদের দুর্বলতা বলে না-ভাবে’। সূত্র: বিবিসি বাংলা





আর্কাইভ