শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাত দফা দাবিতে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনে অচল পণ্য পরিবহন
প্রথম পাতা » অপরাধ » সাত দফা দাবিতে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনে অচল পণ্য পরিবহন
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত দফা দাবিতে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনে অচল পণ্য পরিবহন

---সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৩৩মি.) ট্রাক-ট্যাকলংরী কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশী হয়রানি বন্ধসহ সাত দফা দাবীতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় পণ্য পরিবহন অচল হয়ে পড়েছে। কাঁচামালসহ বিভিন্ন পণ্য পরিবহন করতে না পারায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্তদের মুখে পড়ে। ইট-বালু-সিমেন্ট পরিবহন করতে না পারায় নির্মাণ কাজেও স্থবিরতা নামতে শুরু করেছে। পরিবহনের সাথে যুক্ত শ্রমিকদের কাজ না থাকায় দুর্দিন শুরু হয়েছে। এদিকে, মহাসড়কে কোন পণ্যবাহী ট্রাক-ট্যাংকলরী চলাচল করতে না পারে সে জন্য শ্রমিক-মালিকদের পক্ষ থেকে পাহারা বসানো হয়েছে। কোন পণ্যবাহী পরিবহন দেখামাত্র সেগুলো আটকে রাখা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নামদার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নির্বিঘ্নে পরিবহন ব্যবসা পরিচালনা এবং চালকদের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে সাত দফা দাবী জানিয়েছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। দুদিন ধরে ধর্মঘট চললেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। তিনি আরো জানান, দাবী পুরন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবীর মধ্যে রয়েছে কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশ চালকদের হয়রানি বন্ধ। ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের বাম্পার সাইড এ্যাঙ্গেল এবং হুক একতরফাভাবে খোলার সরকারী আদেশ প্রত্যাহার। ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ এর ট্যাক্স টোকেন, ফিটনেন্স, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ। বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ। সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধসহ নতুন ড্রাইভিং লাইসেন্স ও হ্যাবি লাইসেন্স সহজ শর্তে প্রদান করা।
চাপাই নবাবগঞ্জের ট্রাক চালক মজনু শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মালামাল আনলোডের পর দুদিন ধরে সিরাজগঞ্জে আটকা পড়ে রয়েছি। এতে খাওয়া-দাওয়ার চরম সমস্যা হচ্ছে।

শহরের ফ্লালওয়ার মিল মালিক আসাদুজ্জামান শিবলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পণ্য পরিবহন বন্ধ থাকায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে।

বালু ব্যবসায়ী সফর আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পরিবহন বন্ধ থাকায় বালু ব্যবসাতেও ধ্বস নেমেছে। প্রতিদিন লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজ না থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

ব্যবসায়ী আলমগীর সোহেল রানা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শীতকালীন সবজি, ধান-চাল পরিবহন করতে না পারায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি।

পরিবহনের সাথে যুক্ত দিনমজুররা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতিদিন লোড-আনলোডের করে জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু পরিবহন বন্ধ থাকায় বেকার হয়ে বসে রয়েছি।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি শুধু সিরাজগঞ্জের নয়, গোটা উত্তরবঙ্গের। তবে বিষয়টি নিরসনে বিভাগীয় পর্যায়ে বৈঠকের কথা রয়েছে। বৈঠক হলে বিষয়টি সুরাহা হতে পারে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ