শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৪মি.) বিশ্বনাথে দুই প্রবাসীর বাড়িতে হানা দিয়েছে ডাকাতদল। ২ ডিসেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের লন্ডন প্রবাসী মাহমদ আলী ও একই গ্রামের কাতার প্রবাসী মখলিছ আলীর বাড়িতে এই ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতদল প্রবাসীদের ঘরে থাকা স্বর্ণালকার ও নগদ টাকাসহ প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল একই সময়ে হানা দেয় কাতার প্রবাসী মখলিছ আলী ও পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী মাহমদ আলীর বাড়িতে। ডাকাতদল বাড়ির কলাপসেবুল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুঠ করে নিয়ে যায়।
প্রবাসী মখলিছ আলীর ছেলে ছাব্বির আহমদ জানান, ডাকাতদল তার ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা, আমেরিকান ২০ ডলার, ১১টি মোবাইল সেট, ২টি ডিজিটাল ক্যামেরা ও কাপড় চোপড় লুঠ করে নিয়ে যায়।
প্রবাসী মাহমদ আলীর ভাই আহমদ আলী জানান, ডাকাতদল তার ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, ১ টি ল্যাপটপ ও ৬টি মোবাইল সেট লুঠ করে নিয়ে যায়।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রয়োজন মনে করলে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।





আর্কাইভ