শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সিলেট প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) সিলেট জেলা সদরের ৭নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে ঘরের তীরের সাথে ঝুলানো অবস্থায় স্বামীর লাশ এবং স্ত্রীর লাশ মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ।
৩ ডিসেম্বর শনিবার সকালে স্বামী গিয়াস উদ্দিন (৪০) এবং তার স্ত্রী জেসমিন বেগম (৩২)-এর লাশ উদ্ধার করা হয়েছে। এই দম্পতির ৪টি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেছেন ।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ কারণে এ ঘটনা রহস্যজনক কি না খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সকালে ঘটনাস্থলে যায়। তারা লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং ময়না তদন্তের জন্য লাশ দুটি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ