শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে চলছে চোরের দাপট
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে চলছে চোরের দাপট
রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগীতে চলছে চোরের দাপট

---

মুতাসিম, বরগুনা :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) বরগুনা জেলার বেতাগী পৌরসভার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে গণ চুরি শুরু হয়েছে । এ ঘটনায় আইন শৃংখালা বাহিনীর দায়িত্ব পালন করা নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য তৎপরতা জোরদারের দাবি করলেও চোরের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে বেতাগী। ফলে ওই এলাকার বাসিন্দারা আতংঙ্কে বিনীদ্র রাত কাটাচ্ছে।
চুরির ঘটনাগুলো খোদ থানা টাউন পুলিশ ফাঁড়ি সংলগ্ন কোনটি একটু দূরে এবং
অধিকাংশ একই রাতে ও একই পন্থায় সিরিজ আকারে বাড়ীতে ও বিভিন্ন দোকানে
চুরি সংঘটিত হচ্ছে। এ অবস্থায় বিভিন্ন পরিবার ও দোকানীদের খোয়া গেছে নগদ টাকা, স্বর্নালংকার ও মুঠো ফোন।

জানা গেছে, ২রা ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে শহরের গ্রামীন ফোনের কাস্টমার কেয়ারে সিধল কেটে চোর ঢুকে ১টি কম্পিউটার, ৩টি মোবাইল ও চার্জার ব্যাটারি নিয়ে যায়। এর আগে টাউন ব্রীজ সংলগ্ন হুমায়ুন এন্টার প্রাইজের ড্রয়ার ভেঙে ৪ হাজার টাকা ও মোবাইল ফোন, শহরের ফাইভ স্টার আবাসিক বোডিং থেকে ঔষধ বিক্রয় প্রতিনিধি আল আমিনের ৮০ হাজার টাকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টুর ঘরের সিধল কেটে চোর ঢুকে সাড়ে ৫ হাজার টাকা নিয়ে গেছে।
একই রাতে পৌর সভার ৫ নং ওয়ার্ডের বুদেব সমাদ্দারের বাড়িতে চোর ঢুকে নগদ ৩০ হাজার টাকা, স্বর্নের ১টি চেইন, আংটি ও ২টি মুঠোফোন নিয়ে যায়। একই
পন্থায় যুগল দেবনাথ ও বিপুল দেবনাথের ঘরেও হানা দেয়।
সাবেক পৌর কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবণাথের বাসার গ্রীল কেটে প্রবেশ করে নগত ৪৮ হাজার টাকা, স্বর্নের ১টি চেইন, ২আংটি ও ১টি মুঠোফোন নিয়ে যায়। উপজেলা ভূমি ও সাব রেজিষ্টার অফিসের এজলাস ও রেকর্ড রুমের স্টীল আলমীরির ৫টি তালা ভেঙে নগদ অর্থ না পাওয়ায় গুরুত্বপূণ কাগজপত্র তছনছ করে ফেলে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মন্নানের বাসার তালা
ভেঙ্গে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬ ভরি স্বর্নলংকার ও ৫০ হাজার টাকা
মুল্যের ১ টি মুঠোফোন ও ২টি ট্যাব, পৌর কাউন্সিলর নবীন খানের বাড়ীতে
রাতে সিধল কেটে ঘরে প্রবেশ করে পৌনে ১লাখ ৩৯ হাজার টাকা মূল্যের আড়াই
ভরি স্বর্নলংকার ও ৩টি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। একই পন্থায় সিরিজ
আকারে পৌর শহরের কৃষি অফিস, লক্ষন দাস, সোহরাব মল্লিক, রাম দাস, নকুল
দেবনাথ, শুখরঞ্জন দাস, আব্দুল জব্বার, অরুন দে ও শংকর দেবনাথের মুদী
মনোহারী দোকান ঘরের পেছনের বেড়ার টিন কেটে চোর ঢুকে নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগীরা অভিযোগ করেন আমরা জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি ও রাত জেগে কাটাচ্ছি।

চুরীর ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে পাহাড়া জোরদার করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)