শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই
সোমবার ● ৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) কৃষি নির্ভর বাংলাদেশে এক সময় ধান কাটা শেষে গরু দিয়ে মাড়াই দৃশ্য ছিল খুবই সাধারণ একটি বিষয়। সিলেটের বিশ্বনাথের সর্বত্রই দেখা যেতো গরু দিয়ে ধান মাড়াই’র ব্যবহার। কিন্তু কালের আবর্তে আর আধুনিকতার দাপটে সেই দৃশ্য এখনো আর তেমন করে দেখা যায় না। গ্রামীণ বহুল ব্যবহৃত সেই গরু দিয়ে ধান মাড়াই আজ বিলুপ্তির পথে।
এদিকে, উপজেলায় চলিত বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। উপজেলার কিছু কিছু এলাকায় এখনো কৃষকদেরকে গরুর সাহায্যে ধান মাড়াই দিতে দেখা যায়। গতকাল সোমবার সকালে উপজেলার বড় ধিরারাই গ্রামের কৃষক মনির মিয়া গরু দিয়ে ধান মাড়াই করার দৃশ্য দেখা যায়।
চিরায়ত বাংলার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম স্বাক্ষী হচ্ছে গরু দিয়ে ধান মাড়াই করার কাজ। এক সময় এ উপকরণ ছাড়া ধান মাড়াইর চিন্তাই করতে পারতো না কৃষক-কৃষাণী। কিন্তু বর্তমান নিত্য-নতুন আবিষ্কারের যুগে ধান মাড়াইয়ের সহজ করতে আধুনিক সব যন্ত্রপাতি উদ্ভাবিত হওয়ায় দাপট হারিয়েছে গরু দিয়ে ধান মাড়াই। এমনকি এইসব যন্ত্রপাতির সাহায্য নিয়ে গরু দিয়ে মাড়াইয়ের যে রেওয়াজ ছিল, সেই রেওয়াজও এখন আর তেমন করে চোখে পড়ে না বিশ্বনাথে। গরুর ব্যবহার বিশ্বনাথের স্বল্প আয়ের কিছু সংখ্যক কৃষক পরিবারে কোনো রকমে টিকে থাকলেও সমাজের মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত শ্রেণীর কৃষক সমাজ এখন আধুনিক পাওয়ার বোমা মেশিন দিয়ে ধান মাড়াই দিয়ে আসছেন।
কিন্তু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা বিশ্বনাথের কৃষকদের ভাষ্য হচ্ছে, বর্তমান সময়ে শ্রম ও সময়ের সাশ্রয় করতে আধুনিক যন্ত্রপাতির দিকে ধাবিত হওয়া ছাড়া উপায় নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই তারা সনাতন যন্ত্রপাতি ছাড়ছেন বলেও জানান।
উপজেলার কারিকোনা গ্রামের রইছ আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখন আর গরু দিয়ে ধান মাড়াই দেয়ার চাহিদা নেই। কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দিকে হাঁটছেন। ফলে আমরাও বাধ্য হয়ে গরু বদলি বোমা মেশিন দিয়ে বোরো ধান মাড়াই দিচ্ছি।
বড় ধিরারই গ্রামের কৃষক মনির মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বাবা-দাদার আমল থেকে দেখে আসছি গরু দিয়ে ধান মাড়াই দিতে। তাদের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এখনও গরু দিয়ে ধান মাড়াই দিয়ে আসছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে উপজেলার বেশির ভাগ জায়গায় এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই কৃষিখাতে গরু দিয়ে ধান মাড়াই ব্যবহার বিলুপ্তির পথে রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ