শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মানবাধিকার দিবস পালিত
বিশ্বনাথে মানবাধিকার দিবস পালিত
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বনাথে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার দুপুরে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিশ্বনাথ শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের বাসিয়া সেতুর সম্মুখ থেকে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেতুর ওপর গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আসক ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিবলু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি আ.লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের আহবায়ক সাইদুর রহমান সাঈদ, সংগঠক নিজাম উদ্দিন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক সঞ্জিত আচার্য, আব্দুল মতিন, আলা উদ্দিন, শেখ ফরিদ, সাংবাদিক আব্দুস সালাম, সংগঠনের সহ-সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ লিটন মিয়া, দপ্তর সম্পাদক রুকন মিয়া, আইন সম্পাদক বদরুল ইসলাম মহসিন, মহিলা বিষয়ক সম্পাদক হারুন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুশ শহীদ সেবুল, সদস্য গোলাম রব্বানী প্রমুখ।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন