শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২১মি.) যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার ০০.১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জেলা শহরের রাজবাড়ি মাঠে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, আওয়ামী লীগ, গাজীপুর প্রেস ক্লাব (দুই অংশ) গাজীপুর সিটি প্রেস ক্লাব, গাজীপুর অনলাইন প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ বরকত স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজে অংশগ্রহণ করে। পরে শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিটের কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে আয়োজন করা হয়েছে বিজয় মেলা। অন্যদিকে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, কালীকৈরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা