রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়ির মেধাবী হাসানের পাশে দাড়ালো সেনাবাহিনী
খাগড়াছড়ির মেধাবী হাসানের পাশে দাড়ালো সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) মেধাবী হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১৫ হাজার টাকা অনুদান দিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল হাসান মাহমুদ পিএসসি। ১৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় সদর জোনে তাকে এই অর্থ নগদ প্রদান করেন।
জানাযায়, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার হাসিনসন পুর গ্রামের মো: আয়ুব আলীর ছেলে মো: হাসান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অনার্সে ভর্তি তালিকায় স্থান করে নেয়। অস্বচ্ছল মেধাবী ছাত্র হাসান যখন বাংলাদেশের সুনামধন্য বিদ্যাপিঠে অর্থ সংকটে ভর্তি হতে পারছে না ঠিক তখনেই পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।
মেধাবী ছাত্র হাসান জানান, তারা দুই ভাই, তার বাবা একজন খেটে খাওয়া কৃষক। অভাব অনটনের মাঝেও সে দীঘিনালার হাসিনসনপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও খাগড়াছড়ি সরকারী কলেজ হতে এইচএসসিপাশ করেছে। হাসান বলেন,আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় স্থান পেয়েছি। তাই ভবিষ্যতে ভাল ফলাফল করতে সকলের কাছে দোয়া চাই।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ