শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাফারি পার্কে বনপ্রহরীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ
প্রথম পাতা » অপরাধ » সাফারি পার্কে বনপ্রহরীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফারি পার্কে বনপ্রহরীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বহিরাগতদের সঙ্গে বনপ্রহরীদের সংঘর্ষ হয়েছে।

১৭ ডিসেম্বর শনিবার সকালে দু’দফায় সংঘর্ষে বন প্রহরীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাফারি পার্কের বাইরে মূল গেটের সামনে স্থানীয় বহিরাগতরা অস্থায়ী দোকানপাট স্থাপন করে। সকাল ৭টার দিকে পার্কের প্রহরীরা দোকান উচ্ছেদ করতে যায়। এ সময় বহিরাগত সিরাজ, বাবুল এবং তাদের সহযোগীদের সঙ্গে বনপ্রহরীদের বাকবিতণ্ডা হয়। পার্কের প্রহরী হাসান জানান, গেটের সামনে স্থানীয় বহিরাগতরা গাড়ি পার্কিংয়ের জায়গায় অস্থায়ী দোকানপাট স্থাপন করে। গত কয়েকদিন যাবত তাদের দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। গত দুদিন যাবত কিছু দোকানপাট সরিয়ে নেয়। শনিবার সকাল ৭টার দিকে আরও কিছু দোকানপাট উচ্ছেদ করতে গেলে সিরাজ, বাবুল এবং তাদের সহযোগীরা বাধা দেয়। দু’ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে তিনজন বন কর্মকর্তাসহ অস্ত্রধারী ৬ সদস্যের বন প্রহরী তাদের দ্বিতীয় দফায় উচ্ছেদ করার চেষ্টা করে। এক পর্যায়ে সিরাজ, বাবুল তাদের নারী সহযোগীদের সঙ্গে নিয়ে বনপ্রহরীদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা ও টেনে হিঁচড়ে একজনের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। পরিস্থিতি সামাল দিতে এক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, পার্কিংয়ের জায়গায় তারা কোনো দোকানপাট করেনি। পার্কের ইজারাদারদের কাছ থেকে তারা গাড়ি পার্কিংয়ের জায়গা সাব-ইজারা নিয়েছেন। বনপ্রহরীরা তাদের কাছে প্রতিদিন ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ ব্যাপারে শ্রীপুর থানার (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে দোকানপাট সরাতে গিয়ে বহিরাগতদের সঙ্গে বনপ্রহরীদের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো মামলা রুজু হয়নি। সকাল ১০টার দিকে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সরকারি কাজে বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)