বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের পাকাকরণ কাজ শুরু
বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের পাকাকরণ কাজ শুরু
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৩মি.) বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের অসমাপ্ত পাকাকরণ কাজ ২৮ ডিসেম্বর বুধবার শুরু হয়েছে। পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ সংলগ্ন স্থান থেকে প্রায় ৭ মিটার সড়ক পাকা করণের কাজ শুরু করায় এলাকাবাসি খুশি হয়েছেন।
দীর্ঘদিন ধরে সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত না হওয়ায় বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানিনগর ও জগন্নাথপুরবাসির চলাচলে নানা দুভোর্গ পোহাতে হয়েছিল। ৪ উপজেলাবাসির দুর্ভোগ লাগবে স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া জনগুরুত্বপূর্ন ওই সড়কের পাকাকরনের কাজ শুরু করেছেন। সংসদ সদস্যের এই উদ্যোগকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দীর্ঘদিন পরে অবহেলিত দক্ষিণ বিশ্বনাথের প্রাচীণ ওই সড়কের পাকা করন শুরু করায় এমপি এহিয়াবে কৃতজ্ঞা জানিয়ে এলাকাবাসি বলেছেন, বিশ্বনাথ-পুরকায়েস্থবাজার-কুরুয়াবাজার সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত হলে উপকৃত হবেন ৪ উপজেলার হাজার হাজার মানুষ।
গতকাল বেলা ১টায় মাটি কাটার মধ্য দিয়ে পাকাকরণের কাজের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক। এসময় উপস্থিত ছিলেন মেসার্স শাওন কনট্রাকশনের প্রোপাইটার শংকর দাশ শংকু, পশ্চিম শ্বাসরাম গ্রামের মো. ছিদ্দেক আলী, জিলু মিয়া, মো. কবির মিয়া, ফারুক মিয়া, তজম্মুল আলী রাজু, মোহাম্মদ নূরুল ইসলাম, শাহজাহান আহমদ শিশু, মামুন আহমদ, সাতির আলী, রফিক মিয়া, মাজহারুল ইসলাম দিলোয়ার, সেবুল মিয়া ও এমরানুর রহমান প্রমুখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ