শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বোরো ধানের চারা রোপনের ধুম
বিশ্বনাথে বোরো ধানের চারা রোপনের ধুম
মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) বিশ্বনাথে উপজেলায় বোরো ধানের চারা রোপনের ধুম পড়েছে। আমনের বাম্পার ফলনের পর এখন শীতের মধ্যে বোরো চারা রোপনে ব্যস্থ সময় কাটাচ্ছেন উপজেলার কৃষকরা। ইতিমধ্যে কৃষকেরা শীত ও কুয়াশাকে উপক্ষো করে জমি প্রস্তুত করে পুরোধমে বোরো রোপন করছেন।
কৃষি অফিস সূত্র জানায় এ বছর উপজেলায় প্রায় সাত হাজার ছয়শত হেক্ট্রর বোরো রোপনের লক্ষ মাত্রা রয়েছে। ইতিমধ্যে বোরো রোপন হয়েছে প্রায় সাত শত হেক্ট্রর। অন্যান্য জমিতে জানুয়ারী মাসের শেষের দিকে বোরো রোপনের কাজ শেষ হবে বলে কৃষি অফিস জানায়।
উপজেলার সরুয়ালা গ্রামের কৃষক ফজলু মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রতি বছর নলকুপের পানি দিয়ে বোরো ফসল করে থাকেন। এবছর রোপা আমনের ফসল তেমন একটা ভাল হয়নি। ফলে বোরো ফসলের জমি প্রস্তুত আগে বাগেই তৈরি করতে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে বোরো রোপনের কাজ শেষ করবেন।
গোয়াহরি দক্ষিণ বিলের পারের বাসিন্দা ইকবাল হোসাইন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের বিলে বোরো রোপনের কাজ শুরু হয়েছে। কমপক্ষে রোপনের কাজ শেষ হতে প্রায় মাস খানেক সময় লাগবে।
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চাউল ধনী হাওরে রোরো রোপন চলছে। হাওরে পানি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর রোরো ফসল কম হবে বলে মনে করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এবছর উপজেলায় সাত হাজার ছয়শত হেক্ট্রর জমিতে বোরো রোপন করা হবে। ইতিমধ্যে কৃষকেরা রোপনের কাজ শুরু করেছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ