শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম : বৃষ কেতু চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম : বৃষ কেতু চাকমা
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম : বৃষ কেতু চাকমা

---ষ্টাফ রিপোর্টার :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) বায়ান্নোর ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধ’সহ দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগ জন্মের পর থেকেই স্বাধীন স্বার্বভৌমত্ব দেশ গড়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। অতীত ও বর্তমানেও যেসব নেতা-নেত্রী দেশ পরিচালনা করছে তারা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই ছাত্রলীগ থেকেই উঠে এসেছে। বিগত দিনের ন্যয় আগামীতেও দেশকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান।
বুধবার ৪জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি ছাত্রলীগ উপজেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ন-আহ্বায়ক পারভেজ আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী সদস্য জাফর আহম্মদ খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা প্রজন্ম লীগের সভাপতি এনএম জাহাঙ্গীর, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল শুক্কুর মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক আজিম শাহাদাৎ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা বেগম, কৃষকলীগের সভাপতি আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগের সভাপতি জমির উদ্দিন জমির, সাধারণ সম্পাদক মনছুর আলী, যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ, কাচালং ডিগ্রী কলেজের সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান, কাচালং ডিগ্রী কলেজের সাবেক আহ্বায়ক আবু নাসের’সহ ছাত্রলীগের বর্তমান প্রাক্তন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব সঞ্জয় ধর।
সমাবেশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা সঠিক রেখে রাজনীতি করতে হবে। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। এই মেরুদন্ড ঠিক রেখেই সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে এই শিক্ষার উন্নয়নে জাতির পিতার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান করছে। শিক্ষার্থীদের উন্নয়নে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবৃত্তি’সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষিত জাতি কখনোই জঙ্গীবাদে জড়িয়ে যেতে পারেনা। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীরা যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ গঠনের যে স্বপ্ন তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে কেক কেটে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নের্তৃবৃন্দরা।
এর আগে সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে আমতলী দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আমতলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ধোধন, আমতলী সরকারী বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশ শিক্ষর্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সদস্য প্রিয়নন্দ চাকমা, আমতলী ইউনিয়ন শাখার সভাপতি ও ৩৭নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল, ওলামালীগের সভাপতি কাঞ্চন হাওলাদার, খেদারমারা ইউনিয়ন আওয়ামীগের সাবেক সভাপতি ডাঃ আবুল খায়ের, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. কালাম, আমতলী সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল আলম উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)