শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » যে গ্রামের ৭০ ভাগ মানুষ ব্যবহার করে খোলা পায়খানা
প্রথম পাতা » করোনা আপডেট » যে গ্রামের ৭০ ভাগ মানুষ ব্যবহার করে খোলা পায়খানা
রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে গ্রামের ৭০ ভাগ মানুষ ব্যবহার করে খোলা পায়খানা

---মো.আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২৫ ফৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৩মি.) ঘনবসতিপূর্ণ গ্রাম আমতৈল। এখানে দরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। এরা দিন আনে দিন খায়। একটি অজপাড়া গাঁ। বেশীর ভাগ মানুষ মৎস্যজীবী। অবহেলিত ও অনুন্নত গ্রাম। গ্রামটির অবস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে। উপজেলা সদর থেকে আমতৈল গ্রামের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। লোকসংখ্যা ২৫ হাজারেরও বেশি। দুঃখজনক হলেও সত্য গ্রামের শতকরা প্রায় ৭০ ভাগ মানুষ দীর্ঘদিন ধরে খোলা পায়খানা ব্যবহার করে আসছে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নেই বললেই চলে এ গ্রামে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গ্রামে রোগ ব্যাধি তাদের নিত্যসঙ্গী। সরকারি-বেসরকারি উদ্যোগে স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
অনুসন্ধানে জানা গেছে, আমতৈল গ্রামে এখনো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার খোলা পায়খানা ব্যবহার হচ্ছে। ফলে এ গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে মারাত্মকভাবে। এ গ্রামের অনেক মানুষ পানিবাহিত রোগে ভোগছে। শিশুরা প্রায়ই ডায়রিয়া, জন্ডিস, খাদ্যে বিষক্রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বড়দের বেলায়ও একই সমস্যা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে বেশির ভাগ রোগী আসে আমতৈল গ্রাম থেকে। প্রতিদিন এ গ্রামের মানুষের উপস্থিতি লক্ষ্য করার মত। এ গ্রাম থেকে হাসপাতালে যে সব রোগী আসে তাদের বেশীর ভাগের সমস্যা খোলা পায়খানা ব্যবহার সম্পর্কিত। এ সমস্যা তাদের পুরনো।
বাড়ির সীমানা ও খালের পাশে বাঁশের তৈরি খোলা পায়খানা ব্যবহার করা হচ্ছে। ময়লা ও পানি নিষ্কাশনে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এসবের মধ্য দিয়েও বসবাস করছেন গ্রামের মানুষ। এছাড়া এ গ্রামে বিশুদ্ধ পানির অভাব তো রয়েছেই।
আমতৈল গ্রামের কবির মিয়া বলেন, গ্রামের বেশীরভাগ মানুষ দরিদ্র। যার কারণে খোলাপায়খানা ব্যবহার করে থাকেন। তিনি স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
মাহতাব উদ্দিন বলেন, গ্রামের বেশির ভাগ মানুষ মৎস্যজীবী। অভাবের কারণে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করতে পারে না।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, দুইশ পরিবারের মধ্যে ৫টি পরিবারে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। যার কারণে এখানকার মানুষের রোগে ভোগতে হয় প্রায় সারা বছর। তাছাড়া পরিবেশ নষ্ট হচ্ছে মারাত্মকভাবে।
তিনি বলেন, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা করার জন্য সরকার ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতি অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মো.ইয়াসিন আরাফাত বলেন, ঘনবসিত আমতৈল গ্রামে স্যানিটেশনের ব্যবস্থা দরকার। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার না করায় এ গ্রামের বেশীর ভাগ মানুষ ডায়রিয়া, আমাশয় ও জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে। তিনি স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করার জন্য আমতৈল গ্রামের মানুষকে আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে লোকমুখে শুনেছি স্বাস্থ্য সম্মত পায়খানা আমতৈল গ্রামে খুবই কম। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব এবং গ্রামটি পরিদর্শন করতে যাবেন বলে তিনি জানান।
উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ইতিমধ্যে আমতৈল গ্রামের কয়েকশত পরিবারকে সরকারিভাবে স্যানিটিশনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে পুরোগ্রামকে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে আওতায় আনা হবে বলে তিনি জানান।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ