শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাদকাসক্ত হয়ে পরেছে বরগুনার শিশু কিশোর ও যুব সমাজ
প্রথম পাতা » অপরাধ » মাদকাসক্ত হয়ে পরেছে বরগুনার শিশু কিশোর ও যুব সমাজ
বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকাসক্ত হয়ে পরেছে বরগুনার শিশু কিশোর ও যুব সমাজ

---মুতাসিম বিল্লাহ,বরগুনা প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৪মি.) মাদক আসক্ত হয়ে পরেছে পাথরঘাটার শিশু কিশোর ও যুব সমাজ। দিন দিন মাদক আসক্তের সংখ্যা বেড়েই চলছে। মাদকের ব্যবহার অতি দ্রুত নিয়ন্ত্রন করা না গেলে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে। এ ছারাও বৃদ্ধি পাবে অপরাধ মূলক কর্মকান্ড এমনটাই মনে করেন স্থানীয় শুশীল সমাজ।

স্থানীয় কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে পাথরঘাটার পুরুষ অধিবাসিদের মধ্যে শতকড়া ৪৫% প্রবাসি।

এছাড়াও অধিকাংশ পুরুষ কর্মসংস্থানের জন্য বিভিন্ন চাকুরিতে কর্মরত থাকায় উঠতি বয়সি সন্তানেরা বাবার শাষন থেকে মুক্ত থাকে। তারা তাদের সহজ সরল মা কিংবা অভিভাবকদের নানা অজুহাত দিয়ে টাকা নিয়ে নেশাগ্রস্থ বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। জেনে শুনেই নিজেকে মাদকের বিষাক্ত থাবায় সপে দেয়। উঠতি বয়সের কিশোর কিশোরিরা যাদের বয়স ১৬ থেকে ২০ তারাই মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে পরছে।

অনেক আগে ইয়াবা সহ বিভিন্ন মাদক সেবনে উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মধ্যবিত্ত ও নিম্ন বিত্তের মধ্য এর বিস্তার ঘটেছে।
কিশোর,তরুণ যুবক থেকে বৃদ্ধ বয়সের নারী পুরুষ কেউ বাদ যাচ্ছেনা মাদকের এই করাল গ্রাস থেকে। হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, গাজা, ফেনসিডিল, বাংলা মদ সহ আর বিভিন্ন ধরনের নেশার মাদকদ্রব্য।
তবে ইদানিং ইয়াবার কদর বৃদ্ধি পাচ্ছে। চলন্ত অবস্থায় গাড়িতেও মাদকের বেচাকেনা হয়ে থাকে বলেও যানা গেছে। পাথরঘাটার কামারহাট বাজারের এক ব্যবসায়ী জানান মাদকের ভয়াবহতায় আতকে উঠতে হয়।
স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মাঝেও এর প্রবনতা রয়েছে। তাই ছেলে মেয়ে
নিয়ে খুব চিন্তায় আছি।
৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত পাথরঘাটা উপজেলা। অনুসন্ধান করে দেখা গেছে
এলাকার ধনাঢ্য পরিবারের উঠতি বয়সের ছেলে মেয়েদের টার্গেট করে মাদক ব্যবসায়ীরা।

প্রথমে তাদের সাথে বন্ধুত্ব করে পরে তাদেরকে মাদক সেবনে উদ্বুদ্ধ করে। একদিন দুদিন তিনদিন এমন করে সপ্তাহ খানেক টাকা ছাড়াই মাদক সেবন করায়। যখন মাদক ব্যবসায়ীরা বুঝতে পারে সে মাদকে আসক্ত হয়ে গেছে তখন মাদক ব্যবসায়ীরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

আসক্ত যুবক যুবতীরা তখন মাদক গ্রহণ করার জন্য বেপরোয়া হয়ে উঠে। তখন
সে নিজের ইচ্ছায় মাদক ব্যবসায়ীকে খুজে বের করে। পরে টাকা দিয়ে মাদক কিনতে বাধ্য হয়। অনেক সময় মাদকের টাকা যোগার করতে না পারলে বিভিন্ন অপরাদ মূলক কর্মকান্ডে লিপ্ত হয়। এ দিকে মাদক ব্যবসায়ীরা হচ্ছে লাভবান। এর এ মাদক ব্যবসায়ীরা হলো সাধারণ সমাজের চতুর প্রভাবশালী লোক।
তারা প্রচন্ড অর্থলোভী। মাদক বিক্রি করতে তাদের টার্গেট সমাজের নিম্নবিত্ত পরিবারের সন্তানরা। যারা সহজে তাদের ফাঁদে পা দেয়।
অন্যদিকে তাদের সাথে রয়েছে বড় চক্রের যোগাযোগ যারা প্রশাসনের সাথে গোপন যোগসূত্র রেখে চলে।

আর এসব দালালরা লাল বাহিনী নামে পরিচিত। তবে কিছুদিন আগে পুলিশ ও র‌্যাবের কাছে বেশ কয়েকজন ধরা পরলেও কিছুদিন পর জামিনে বের হয়ে যায়। আবারও পূর্ন উদ্দ্যমে শুরু করে মাদক ব্যবসা। তবে পুলিশ জানিয়েছেন যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের খবর পেলেই আমরা অভিযান চালিয়ে অপরাধীকে
গ্রেফতারের চেষ্টা করি।





আর্কাইভ