বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুর্ঘটনায় কভার্ডভ্যান চালক নিহত
গাজীপুরে দুর্ঘটনায় কভার্ডভ্যান চালক নিহত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) গাজীপুরে গাড়ির সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
১০ জানুয়ারি মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনায় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সালনায় এলাকায় একটি গাড়ির সঙ্গে কভার্ডভ্যানের ধাক্কা লাগে। এতে ওই কভার্ডভ্যান চালক সুরুজ মিয়া ও হেলপার সানোয়ার হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কভার্ডভ্যান চালক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
১১ জানুয়ারি বুধবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কামাল করিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাতে সুরুজ মিয়াকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। হেলপার সানোয়ার হোসেন চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা