শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » নেতারা কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে তারা দলের মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের
প্রথম পাতা » খুলনা বিভাগ » নেতারা কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে তারা দলের মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেতারা কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে তারা দলের মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

---বাগেরহাট প্রতিনিধি :: (১৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.১৫ মি.) “আওয়ামী লীগের নেতারা কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে তারা দলের মনোনয়ন পাবেন না।
পকেট কমিটি করে বসন্তের কোকিলদের যিনি ঠাঁই দেবেন তিনি যত বড় নেতাই হোন না কেন, দলে তার স্থান হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের নেতারা কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে তারা দলেন মনোনয়ন পাবেন না। তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এই নিবেদিত কর্মীরাই ওয়ান ইলেভেনের উত্তাল সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্ত করে এনেছিলেন। সে সময়ে কোনো বসন্তের কোকিলদের রাজপথে দেখা যায়নি।”

৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের নাম প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “আওয়ামী লীগ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কাছে মঙ্গলবার সকালে পাঁচজনের নাম পাঠিয়েছে। ওই নাম থেকে কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ না করা হলেও আমরা এর প্রতিবাদ করবো না। রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করবেন নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। আর আওয়ামী লীগ তাকেই সাদরে গ্রহণ করবেন।”

নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বিএনপিকে অহেতুক জল না ঘোলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আপনারাও ওই নির্বাচনে অংশ নেবেন।”

ব্যর্থতার হতাশায় বিএনপি এখন বেপরোয়া বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, “তারা এখন পথহারা পথিক। তারা রাজপথে আন্দোলনে ব্যর্থ। আন্দোলনের নামে খালেদার মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।”

আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, “আওয়ামী লীগ সরকার বা বিরোধী দল, যেখানেই থাকুক, সব সময় রাজপথে থাকে। আওয়ামী লীগ একটা বড় দল। দলে ছিটেফোঁটা সমস্যা থাকতেই পারে। যারা দলের পরগাছা, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ।”

কেন্দ্রীয় যুবলীগ নেতা শারমিন সুলতানা লিলি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যে বুলেট হত্যা করেছে ২০১৭ সালে বঙ্গবন্ধু সে বুলেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে, ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৭ সালের শেখ হাসিনা এক নয়। বরং হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঠেকানো যাবে না। তিনি বলেন, শেখ হাসিনা যত জনপ্রিয় হচ্ছেন, দিন দিন তত তার শত্রু বাড়ছে, জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে। তিনি প্রচ- ঝুঁকির মধ্যে আজ দেশ চালাচ্ছেন।

সাম্প্রদায়িক উগ্রবাদকে দেশের জন্য সবচেয়ে বড় বিপদ আখ্যা দিয়ে বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন, এ দেশ সকল ধর্মের মানুষের। সবাইকে এ উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদের সঙ্গে আপোষ করলে মুক্তিযুদ্ধের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হবে। নিজেদের সংখ্যালঘু না ভেবে ধর্মীয় ও জাতিগত সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি আহবানও জানান তিনি।বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগসহ সকল আওয়ামী সংগঠন সন্ত্রাসবাদের বিরুদ্বে সোচ্চার থাকবেি বলে জানান তিনি।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত নারী এমপি হ্যাপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা শারমিন সুলতানা লিলি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সেখ তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান, সহ সভাপতি ইমরুল কায়েস পান্থ, যুগ্ম সাধারণ সম্পাদক রিসাতুল ইসলাম অরিন, সাংগঠনিক সম্পাদক শেখ তাসবীর বাশার, অনিরুদ্ধ দাস, প্রচার সম্পাদক পিয়াস, পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল সাহা ও সাধারণ সম্পাদক রানা সরদার প্রমুখ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ