শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » নারীদের সম্মানিত করলে দেশ এগিয়ে যাবে : প্রতিমন্ত্রী চুমকি
প্রথম পাতা » গাজিপুর » নারীদের সম্মানিত করলে দেশ এগিয়ে যাবে : প্রতিমন্ত্রী চুমকি
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীদের সম্মানিত করলে দেশ এগিয়ে যাবে : প্রতিমন্ত্রী চুমকি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীদের সম্মানিত করলে দেশ এগিয়ে যাবে। আর এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি কাজে নারীদের সম্মানীত করছে।

তিনি ১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর আওতায় নারীদের মাঝে ভিজিডি কর্মসূচী ২০১৭-১৮ চক্রের কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধি ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরণের ভাতা চালু করেছেন বর্তমান সরকার। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনরা সম্মানিত হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষা ও উন্নয়নকাজে তারা এখন আর পিছিয়ে নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তারের পরিচলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, তুমলিয়া ইউপি চেয়ারম্যন মোঃ আবুবকর মিয়া বাক্কু। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার বাহাদুরসাদী, বক্তারপুর, মোক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর ও নাগরী ইউনিয়নে নারীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেছেন।

উল্লেখ্য, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় কর্মসূচী হচ্ছে ভিজিডি। এই কর্মসূচীর আওতায় প্রতিমাসে ৩০ কেজি পুষ্টি সমৃদ্ধ চাল দেবার পাশাপাশি নির্বাচিত উপকারভোগীদের বিভিন্ন সচেতনতামূলক ও আয়বর্দ্ধক প্রশিক্ষন দিয়ে থাকে। পাশাপাশি মহিলাদের সঞ্চয় মনোভাব গড়ে তোলার জন্য প্রতিমাসে ২০০ টাকা দেওয়া হয়। যার ফলে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। এর আওতায় সারাদেশে ১০ লক্ষ নারীকে ভিজিডি সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ভিজিএফ সুবিধা দেওয়া হয়েছে ৫ লক্ষ নারীকে। কালীগঞ্জ উপজেলার ৩ হাজার ২২৬ জন নারী ভিজিডি সুবিধা পাচ্ছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)