শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » এসএসসি’র প্রবেশপত্র না পেয়ে বেঞ্চে আগুন
প্রথম পাতা » গাজিপুর » এসএসসি’র প্রবেশপত্র না পেয়ে বেঞ্চে আগুন
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসি’র প্রবেশপত্র না পেয়ে বেঞ্চে আগুন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৮মি.) গাজীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ থেকে কিছু বেঞ্চ মাঠে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মুন্ন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে ৩১ জানুয়ারি মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অভিযোগ করেন, বৃহস্পতিবার থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার একদিন বাকি থাকলেও অজ্ঞাত কারণে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হচ্ছেনা। এ জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে আছেন। সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তাদের প্রবেশপত্র দাবি করে আসলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সারাদিন বসিয়ে রেখে রাত ৮টা পর্যন্ত প্রবেশপত্র দেয়নি। এতে বৃহস্পতিবার তাদের পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

টঙ্গী থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার সিএইচটি মিডিয়াকে জানান এ বছর মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২৮জন এবং টঙ্গীর বিভিন্ন স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থী মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো শিক্ষর্থীই পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই ৩১ জানুয়ারি রাত ৯টায় সিএইচটি মিডিয়াকে বলেন, তিনি প্রবেশপত্র নেওয়ার জন্য বোর্ডে অবস্থান করছেন। তার বিদ্যালয় থেকে ২৮জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের যথাসময়ে প্রবেশপত্র দেওয়া হবে।

বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, “২০১৪ সালে শিক্ষা বোর্ড আমাদের স্কুলের নবম শ্রেণিতে শিক্ষার্থীদের নিবন্ধন বাতিল করে দেয়। পরের বছর বোর্ডের মৌখিক আশ্বাসের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করি।

কিন্তু অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থীদের স্থানীয় দত্তপাড়া এলাকার ধূমকেতু উচ্চবিদ্যালয় থেকে নিবন্ধন ও ফরম পূরণ করা হয়। কাজটি করতে বিলম্ব হওয়ায় প্রবেশপত্র পেতে কিছুটা দেরি হয়েছে।

তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা সিএইচটি মিডিয়াকে বলেন, এই অজুহাত গ্রহণযোগ্য না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)