শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: গাড়ি ভাঙচুর
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: গাড়ি ভাঙচুর
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: গাড়ি ভাঙচুর

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে শিক্ষার্থীদের বাসে উঠতে না দেয়াকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন শ্রমিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গাড়ি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় মহাসড়কের চান্দনা চৌরাস্তা রণক্ষেত্রে পরিণত হয়।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সৌরভ বলেন, মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে শিক্ষার্থীরা কালিয়াকৈর পরিবহনের (কেপি) একটি বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিকরা তাদের বাধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা কয়েকজন ছাত্রকে মারধর করে ধরে নিয়ে যায়। এ খবর পেয়ে ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং কলেজের সামনে ঢাকা-টাঙ্গাঈল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তার দিকে অগ্রসর হলে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার সিএইচটি মিডিয়াকে জানান, কালিয়াকৈর-জয়দেবপুর রুটে চলাচলকারী কাউন্টার সার্ভিসের কেপি পরিবহনের একটি বাস পরিস্কার করার জন্য স্থানীয় শাপলা ম্যানশনের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন শিক্ষার্থী ওই বাসে উঠে এবং চালককে ছাড়তে জোর করে। এনিয়ে শিক্ষার্থীরা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে কাউন্টার বক্সটি উল্টে ফেলে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। মহাসড়কে পুরাতন টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. শহিদুল্লাহ জানান, বিকেল ৩টার দিকে বাসে না উঠানো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ ও কয়েকটি বাস আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি নিয়ে বুধবার সকালে শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিকেল অবরোধ তুলে নিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)