শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে মাদ্রাসা ছাত্র খুন: রক্তমাখা দা’সহ গ্রেফতার ২
প্রথম পাতা » অপরাধ » সিলেটে মাদ্রাসা ছাত্র খুন: রক্তমাখা দা’সহ গ্রেফতার ২
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে মাদ্রাসা ছাত্র খুন: রক্তমাখা দা’সহ গ্রেফতার ২

 ---

সিলেট প্রতিনিধি :: সিলেটের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের তৈয়বুর রহমান টিটু মিয়ার পুত্র জয়দা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র মাহফুজুর রহমান সোহাগ হত্যার ঘটনায় আটককৃতদের ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দা বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন জয়দা গ্রামের মৃত সোনাফর আলীর বাড়ির একটি ঘরের পেছন থেকে উদ্ধার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা দিয়ে হত্যাকান্ডের মূল হুতা নজমুলের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে রক্তমাখা দা’টি।
এদিকে নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য জয়দা গ্রামের নিজাম উদ্দিনের পুত্র নজমুল (১৮), নুরুল ইসলামের পুত্র শাকিব মিয়া (১৩) এবং দাওরাই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক রাজু মিয়া (২৫) কে আটক করে।
পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত জয়দা গ্রামের নুরুল ইসলামের পুত্র শাকিব মিয়াক ছেড়ে দেয়া হয় এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নজমুল (১৮) ও রাজু মিয়া (২৫) কে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে জয়দা গ্রামের নিরীহ তৈয়বুর রহমান টিটু মিয়ার পুত্র মাদ্রাসার মেধাবী ছাত্র মাহফুজুর রহমান সোহাগকে কি কারনে খুনীরা নৃশংস কায়দায় হত্যা করেছে ৩দিন পেরিয়ে গেলেও হত্যকান্ডের রহস্য উদঘাটিত হয়নি।
নিহত সোহাগের পিতা তৈয়বুর রহমান টিটুসহ এলাকাবাসী হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ ফ্রেবুয়ারী সোমবার সন্ধ্যায় জয়দা গ্রামের তৈয়বুর রহমান টিটুর পুত্র মাহফুজুর রহমান সোহাগ নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টায় গ্রামের চেন্নী হাওরের ধানী জমিতে মাহফুজুর রহমান সোহাগের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সোহাগের পিতা তৈয়বুর রহমান টিটু বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।





আর্কাইভ