শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের মানববন্ধন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের মানববন্ধন
শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের মানববন্ধন

--- বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) বিশ্বনাথে বাসিয়া নদী পুনঃখনন কাজ শুর করার জন্য ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-সিলেট’ কর্তৃক উপজেলা পরিষদের সামন থেকে প্রায় ৪শত মিটার (অসংখ্য অবৈধ স্থাপনা থাকা অংশ) বাদ দিয়ে সার্ভে করার প্রতিবাদে এবং শীঘ্রই নদীর পূর্ব দিক থেকে নদীর সঠিক সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাসিয়া নদীর পুনঃখনন কাজ শুরু করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

‘অবৈধ স্থাপনা রক্ষা ও নদীর মাপ ৩৩মিটার (প্রস্থ) থেকে কমানো’র পায়তারার নামে কোটি কোটি টাকার হরিলুট বন্ধ করতে দুদক’র হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। নদী পুনঃখনন কাজ সুষ্ঠ ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য সম্বন্বয়হীন থাকা ‘স্থানীয় প্রশাসন ও বাপাউবো’র মধ্যে সম্বন্বয় থাকা প্রয়োজন রয়েছে বলে দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সিলেট বাপাউবো’র কর্মকর্তারা নদীর তীরে অবৈধ স্থাপনার মালিকদের কাছ থেকে বিরাট অঙ্কের উৎকোচ গ্রহণ করে গত বছরের ১২ নভেম্বর দেওয়া নদীর প্রস্থের প্রাথমিক মাপ (৩৩মিটার) থেকে সরে এসেছেন। আর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী করা সার্ভের সময় নদীর প্রস্থের সেই মাপ ২০ থেকে ২৫ মিটারে নামিয়ে এনেছেন। যা অত্যান্ত দুঃখজনক। আর নদীর সঠিক মাপ কমানো হলে অদূর ভবিষ্যতে অবৈধ দখলদারদের কারণে নদীর অস্থিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদের কৃষি খ্যাতকে বাঁচাতে ও মৎস্য সম্পদ রক্ষার জন্য বাসিয়া নদী সঠিকভাবে পুনঃখনন করা এখন সময়ের দাবি।
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এসপি সেবুর পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, প্রবাসী সিরাজ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক ফখর উদ্দিন, সংগঠক কাওছার আলী, যুবলীগ নেতা শাহ আলম খোকন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশসেনর সদস্য বকুল মিয়া। স্বাগত বক্তব্য বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক শামছুল ইসলাম মুমিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, কমিশনার নাঈম আহমদ, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, ব্যবসায়ী বশির আহমদ, শিক্ষাবিদ জহিরুল ইসলাম, শহিদ মিয়া, শ্রমিক দল নেতা আব্দুল কাইয়ূম, যুবলীগ নেতা আবুল মিয়া, সংগঠক আরশ আলী, বাউল বাসানি বারিক, আছকর মিয়া, আমির আলী, জাহান মিয়া, মাহবুব হোসেন ও ছাত্রলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)