সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » জনহিতকর কাজ করাই জন্মের সার্থকতা : মো. গনি মিয়া বাবুল
জনহিতকর কাজ করাই জন্মের সার্থকতা : মো. গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, জনহিতকর কাজ করাই মানুষের জন্মের সার্থকতা। মানুষ বেচে থাকে তার কর্মে, প্রত্যেক মানুষের উচিত অসহায় মানুষের সহায়তা করা। ধর্মীয়মূল্যবোধ ও সততার সাথে মানবতার কল্যাণে কাজ করার মাধ্যমে মানুষ চিরঞ্জীব হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. আলমগীর গনি’র মা মাহমুদা খাতুন এর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি বিকালে সংস্থার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন পিতা-মাতার সেবা করা প্রত্যেক সন্তানের কর্তব্য, পিতা-মাতার খেদমতের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা সম্ভব। জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. আলমগীর গনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডিয়াম সদস্য শামসুল আলম জুলফিকার, সহকারী মহাসচিব আবু মুসা, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক ডাঃ এস এম সারোয়ার, পাঠাগার সম্পাদক মো. মাসুদ আলম ও মেহেরপুর জেলা সভাপতি এস এম ফয়েজ প্রমুখ।
আলোচনা শেষে মরহুমা আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে