সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী
ষ্টাফ রিপোর্টার :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) রাঙামাটি জেলার ঐতিহ্যবাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তী উপলক্ষে সুবর্ণজয়ন্তী সুস্থ ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর তহবিল থেকে ২লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২০ফেব্রুয়ারী সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমার হাতে এ ২লক্ষ টাকার চেক তুলে দেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, ত্রিদীপ কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।





মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন