মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে তৈরি শহীদ মিনার বিশ্বনাথে
চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে তৈরি শহীদ মিনার বিশ্বনাথে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) শহীদ মিনার নেই বলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন তো বন্ধ থাকতে পারে না। তাই ১০ টাকা করে চাঁদা তুলে বাঁশ-কাগজ দিয়ে নির্মিত হল অস্থায়ী শহীদ মিনার।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বাঁশ-কাগজ দিয়ে তৈরি করে এই শহীদ মিনার। ওদের গড়া শহীদ মিনারটি আর দশটি শহীদ মিনারের মতো, ইট, কাঠ, লোহার রড কিংবা দামি কোনো জিনিস দিয়ে তৈরি হয়নি। নিজেদের গড়া শহীদ মিনারে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে শিক্ষার্থীরা। তারা শহীদ মিনারে সামনে দল বেঁধে দাঁড়িয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো গান গায়’। পরে তারা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এখানে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাান,জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রথম বারের মতো বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ সিএইচটি মিডিয়াকে জানান, এখনও বিদ্যালয়ের ভবন নির্মাণ হয়নি। শহীদ মিনার না থাকায় চাঁদা তুলে শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। আর ওই শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ