বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারী বরখাস্ত
ঝিনাইদহে পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারী বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মি.) ঝিনাইদহ পৌর ভুমি অফিসের সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারীকে একযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আকস্মিক ভাবে ঝিনাইদহ পৌর ভুমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত করেন। বিষয়টি গোপন রাখা হলেও ২২ফেব্রুয়ারি বুধবার অফিসে জানাজানি হয়ে পড়ে।
ঝিনাইদহ সদর উপজেলার এসিল্যান্ড উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়ায় এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সাময়িক ভাবে বরখাস্তারা হলেন, ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত, রিনা সুলতানা, ফকরুল ইসলাম, তপু রায়হান, মিলন, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, তোরাব আলী ও আব্দুর রশিদ। এর মধ্যে ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্তকে হলিধানী বদলীর আদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাময়িক বরখাস্তকৃতরা কেও মুখ খোলেন নি। তবে হাটের জমির মধ্য দিয়ে রাস্তা হওয়া এবং সরকারী সম্পদ রক্ষায় ব্যার্থতার কারণে জেলা প্রশাসন বিষয়টি সহজ ভাবে নেন নি বলে জানা গেছে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা