শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ওসমানীর পৈতৃক বাড়ি ‘নূর মঞ্জিলেই প্রতিষ্ঠিত হয় যাদুঘর
প্রথম পাতা » জাতীয় » ওসমানীর পৈতৃক বাড়ি ‘নূর মঞ্জিলেই প্রতিষ্ঠিত হয় যাদুঘর
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীর পৈতৃক বাড়ি ‘নূর মঞ্জিলেই প্রতিষ্ঠিত হয় যাদুঘর

---হাফিজুল ইসলাম লস্কর :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মি.) সিলেট শহরের নাইওরপুল এলাকার বাগান বেষ্টিত মনোরম ও মনোমোগ্ধকর পরিবেশে অবস্তিত ‘নূর মঞ্জিল’। বাগান বেষ্টিত বাংলো ধাচের টিনশেডের বাড়ি। দূর থেকে যে কাউকে আকর্ষণ করবে। এর সামনের পথ দিয়ে হেঁটে গেছেন অনেকে। কেউ গিয়েছেন গাড়িতে চড়ে কিংবা রিকশায়। একটু সময়ের জন্য হলেও এর দিকে তাঁকিয়েছেন আনমনে।

সেই বাড়িতেই জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন বাংলার বীরসেনানী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মাদ আতাউল গনি ওসমানী। ‘নূর মঞ্জিল’ জেনারেল ওসমানীর পৈতৃক বাড়িটিতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ওসমানী যাদুঘর’।

অনেকে ওসমানী শিশু উদ্যানের সাথে একে গুলিয়ে ফেলেন। আসলে কয়েকগজের দূরত্বে যাদুঘর এবং শিশু উদ্যান প্রায় একই এলাকায় হওয়ায় যারা আগে আসেননি তাদের একটু বিপাকে পড়তে হয়। ওসমানী শিশু উদ্যান থেকে সামান্য উত্তরপূর্ব দিকে এগিয়ে নাইওরপুল মসজিদে যাবার আগে রাস্তার বামদিকে ওসমানী যাদুঘরের অবস্থান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর মহান অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। এই জাদুঘরটির রক্ষনাবেক্ষন করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

যাদুঘরের তিনটি গ্যালারীতে স্থান পেয়েছে জেনারেল ওসমানীর ব্যবহারের জিনিস পত্র। রয়েছে তার বার্ণাঢ্য জীবনের আলোকচিত্র।

ইতিহাসে পাতায় অমলিন এই যাদুঘরটিতে লোক সমাগম নেই বললেই চলে। প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট জন করে দর্শনার্থী আসেন। তাই বেশিরভাগ ক্ষেত্রে অলস সময় পাড় করেন অফিস কর্মকার্তারা।

বিভিন্ন সময়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে এম এ জি ওসমানীর স্মৃতি বিজড়িত এই যাদুঘরে। প্রবাসীরাও আসেন বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল ওসমানী সম্পর্কে জানতে।

১৯৮৫ সালের ১৬ই ফেব্রুয়ারি এই জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮৭ সালের ৪ঠা মার্চ এই জাদুঘরটি উদ্বোধন করেন।

‘নুর মঞ্জিল’ হলো কয়েকটি কক্ষ সমৃদ্ধ একটি টিনশেড ভবন যেটির সামনে রয়েছে একটি চমৎকার চত্বর। জাদুঘরে পৌঁছাতে হলে আপনাকে মূল ফটক থেকে কিছুটা পথ হেঁটে অতিক্রম করতে হবে। জাদুঘরে ঢোকার মুখেই অভ্যর্থনাকারীদের পাশাপাশি জেনারেল ওসমানীর একটি বিশাল প্রতিকৃতি আপনাকে স্বাগত জানাবে। অভ্যর্থনা কক্ষে রক্ষিত রেজিস্টারে নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। জাদুঘরের লবিতে বসার সুব্যাবস্থা রয়েছে।

বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্য সবদিন এই জাদুঘরটি খোলা থাকে। এই জাদুঘরটি সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। জাদুঘরটি পরিদর্শনের জন্য দর্শনার্থীদের প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য বিশ টাকা, অনূর্ধ বার বয়সের শিশুদের জন্য দুই টাকা দিতে হয়।

তবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষর্থীরা সহকারী কিপার ও প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা বরাবর আবেদন করে বিনামূল্যে যাদুঘর পরিদর্শন করতে পারেন।

জাদুঘরের পক্ষ থেকে জেনারেল এম এ জি ওসমানীর জন্মদিবস (১লা সেপ্টেম্বর), মৃত্যুদিবস (১৬ই ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) এবং বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) পালন করা হয়ে থাকে।

যাদুঘরে যা রয়েছে: যাদুঘরের সংরক্ষিত জিনিস গুলো তিনটি গ্যালারীতে স্থান পেয়েছে। প্রথম গ্যালারীতে জেনারেল ওসমানীর ব্যবহারের খাট, চেয়ার, টেবিল, বই, বুক সেলফ, কাপড় ও আলনা, বিভিন্ন সময়কার স্মৃতি বিজড়িত ছবি দেয়ালে টাংগানো রয়েছে।

দ্বিতীয় গ্যালারীতে ওসমানীর কর্মজীবনে অর্জিত বিভিন্ন পদক, র্যাংক, উপহার সামগ্রী, মুক্তিযুদ্ধ সময়কার বিভিন্ন চিত্রশিল্পীদের আর্ট করা ছবি, রণাঙ্গনে যুদ্ধের পরিকল্পনা ও নির্দেশনার ছবি, বসার ঘরের বেতের সোফা।

তৃতীয় গ্যালারীতে রয়েছে মুক্তিযুদ্ধে পরিকল্পনা করার জন্য বাংলাদেশের ম্যাপ, পড়ার জন্য জার্নাল, টেবিল-চেয়ার, খাট, খাবারের টেবিল, নামাজের চৌকি, টুপি, রেফ্রিজারেটর।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)