শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত-১: আহত শতাধিক, সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » শিরোনাম » ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত-১: আহত শতাধিক, সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত-১: আহত শতাধিক, সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::(১৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৪৭ মি.) সিলেটের ওসমানীনগরে দু গ্রামবাসীর সংঘর্ষে জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনয়নের মৃত শরফ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (১৬) নিহত হয়েছেন।  রবিবার সকাল ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলাবাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ দিকে খবর পেয়ে উপজেলার আওমীলীগের সমর্থকরা সিলেট-ঢাকা মহাসড়ক তাজপুর এলাকায় সড়ক অবরোধ করে।

এসময় ঢাকা-সিলেট মাহাসড়কের এ অংশে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ।

এ ঘটনার প্রতিবাদে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের শাস্তির দাবি করে ঢাকা-সিলেট মহাসড়ক ২ঘন্টা অবরোধ করে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। রবিবার ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় আবারও সহিংসতায় জড়িয়ে পড়তে পারে । পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর গ্রামের মৃত রহমত উল্লার পুত্র আতাউর রহমান (২৬), হানিফ উল্যার পুত্র দিলদার আলী (১৬),মৃত মনাই মিয়ার ছেলে আলাই মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর প্রচারণাকে কেন্দ্র করে গত শনিবার বিকালে বাংলাবাজারে ওসমানীনগরের দক্ষিন কালনিচর গ্রামের বাহার মিয়া গংদের সাথে জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচরের আল আমিন গংদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এ সময় বাজারে অবস্থারত সামাজিক ব্যাক্তিবর্গ বিষয়টি আপোষে নিস্পত্তি আশ্বাস নিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

শনিবার দিবাগত রাতে দক্ষিণ কালনীরচর গ্রামের লোকজন মসজিদের মাইক দিয়ে উত্তর কালনিরচর গ্রামের লোকজনকে হাঙ্গামার ডাক দেয়।

এ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে সমাধানের জন্য রবিবার সকালে সালিশ বৈঠক বসে। রবিবার সকালে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয় পক্ষের মধ্যে দুই ঘন্টা সংঘর্ষ চলে। সংঘর্ষে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে চলাকালে উভয়পক্ষে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। সংঘর্ষ চলাকালে ঘটনা স্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর সাইফুল। এছাড়া গুলিবিদ্ধসহ ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে ফুল মিয়া, আদিল আহমদ, আবুল হোসেন, আবদুল হক, আবদুর রউফ, জাহিদ, আতাউর, শরিফ মিয়া, মাসুম মিয়া সহ দুই পক্ষের শতাধিক লোক আহত হয়।

গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে সাইফুলকে তার স্বজনরা উপজেলা তাজপুররস্থ প্যারাডাইজ হাসপাতালে নিয়ে এলে ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গ্রেফতারের দাবি জানিয়ে ১২টার দিকে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা লাশ মহাসড়কে রেখে অবরোধ কর্মর্সচি পালন করে। বিকাল ২টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ওসমানীনরগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে। নিহত সাইফুলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যা কান্ডের ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়।





শিরোনাম এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আর্কাইভ