শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » খাগড়ছড়ি পৌরসভার ৬ বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিং
প্রথম পাতা » কৃষি » খাগড়ছড়ি পৌরসভার ৬ বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিং
মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়ছড়ি পৌরসভার ৬ বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিং

---মো.মাইনউদ্দিন, খাগড়ছড়ি প্রতিনিধি :: (১৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ বিকাল ৪.০১ মি.) খাগড়ছড়ি পৌরসভার ৬ষ্ঠ পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ পৌর মেয়র মো. রফিকুল আলম বলেছেন, পৌরসভার ৪৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। শীর্ঘই আরো নতুন করে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করা হবে।

২৭ ফেব্রুয়ারি সোমবার খাগড়ছড়ি পৌর মিলনয়াতনে বর্ষপূর্তি উপলক্ষে টিএলসিসি কমিটি, সাংবাদিক,নাগরিক কমিটির সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং একথা বলেন। মেয়র বলেন চেঙ্গী স্কয়ার থেকে পৌর শাপলা চত্বর পর্যন্ত চার লেনের খাগড়াছড়ি সড়কের কাজ শেষ পর্যায়ে। পৌরসভার ৬ষ্ঠ পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ কুমিল্লাটিলায় দুঃস্থ ও অসহায়দের জন্য নির্মিত আবাসন প্রকল্পে ৩৪টি বাড়ি, বিএমডিএফ, ইউজিপ থ্রি, এডিপিসহ বিভিন্ন বিদেশি প্রকল্পের অর্থায়নে ড্রেন, রাস্তা প্রশস্ত করন, মার্কেট , কফি হাউজসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন খাগড়ছড়ি পৌর শহরকে জঙ্গীবাদ ও মাদক মুক্ত করতে চান। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মেয়র আরো বলেন,২০১৫ সালের নির্বাচনের ফলাফলের জের ধরে কিছু প্রেস মিডিয়া পৌর মেয়র সহ পৌরসভার উন্নয়ন মূলক কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম নিয়ে নেতিবাচক সংবাদ পৌরসভা তথা দেশবাসীর কাছে উপস্থাপন করছে। যা আমি ব্যাক্তিগত ও ৬ষ্ঠ পৌর পরিষদের পক্ষ থেকে নিন্দা জানান। প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এলজিডির নির্বাহি প্রকৌশলি আশরাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের, রেড ক্রিসেন্ট এর সহ-সভাপতি সাংবাদিক জসীম মজুমদার,সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফি,ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিয়াকত সওদাগর ও ব্যবসায়ী জসমন্ত চাকমা। প্রেস ব্রিফিং এর আগে পৌর মেয়র চলমান উন্নয়ন কাজ সরজমিনে ঘুরে দেখান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)